এক্সপ্লোর

Rishabh Pant: ধোনির শূন্যতা পূরণ করতে তৈরি ঋষভ? রোহিত বললেন...

মহেন্দ্র সিংহ ধোনির জুতোয় পা গলাতে প্রস্তুত ঋষভ পন্থ? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, দক্ষতায় ধোনির সমতুল্য ঋষভ। এবার রোহিত শর্মার গলাতেও একই সুর।

কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির জুতোয় পা গলাতে প্রস্তুত ঋষভ পন্থ? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, দক্ষতায় ধোনির সমতুল্য ঋষভ। এবার রোহিত শর্মার গলাতেও একই সুর। এবিপি লাইভের প্রশ্নের উত্তরে জাতীয় দলের তারকা ওপেনার জানালেন, ধোনির জায়গা নিতে ঋষভ শুধু প্রস্তুতই নন, রীতিমতো ভরসাযোগ্য হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার কাছে। ব্যাট হাতে। এবং উইকেটকিপার হিসাবে।

শুক্রবার আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে চাপের মুখে দুরন্ত সেঞ্চুরি করছেন দিল্লির বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। ১১৮ বলে ১০১ রান করেছেন ঋষভ। প্রায় ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ব্যাট করেছেন। ঋষভের ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। ভারত যে ১৪৬/৬ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় দিনের শেষে ৮৯ রানের লিড নিয়েছে, তার নেপথ্যে ঋষভের দুরন্ত ইনিংস।

শুক্রবার দিনের খেলার শেষে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে এবিপি লাইভের তরফে প্রশ্ন করা হয়েছিল, ধোনির অবসরের পর তৈরি হওয়া শূন্যতা কি উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পূরণ করতে প্রস্তুত? জবাবে রোহিত জানালেন, দলের ভরসা হয়ে উঠেছেন ঋষভ। ধোনির শূন্যতা শুধু পূরণই করছেন না, তার চেয়েও বেশি কিছু করছেন।

রোহিত বলেন, ‘ধোনির অবসরের পর তৈরি হওয়া শূন্যতা পূরণ করতে ঋষভ শুধু প্রস্তুত বললেও কম বলা হয়, তার চেয়েও বেশি কিছু। ধোনি জাতীয় দলের হয়ে যা করত, সেটাই করছে ঋষভ।’ বারবার উইকেট ছুড়ে দেওয়া নিয়ে সমালোচিত হয়েছেন ঋষভ। যদিও রোহিত তাতে আমল দিতে রাজি নন। বলছেন, ‘ঋষভ দুর্ধর্ষ শট খেলবে, রান করবে, ম্যাচ জেতাবে, আবার শট খেলতে গিয়ে আউটও হবে। ওসব ধরে বসে থাকলে চলবে না।’

আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলবে ভারত। আর নেপথ্যে থেকে যাবে ঋষভের দুরন্ত লড়াই।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'আমি একমত নই...', বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য ম্যাথু হেডেনের
'আমি একমত নই...', বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য ম্যাথু হেডেনের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget