এক্সপ্লোর

Rishabh Pant Photo: সুস্থতার দিকে এক পা... ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ, ছবি দেখে স্বস্তি ক্রিকেটবিশ্বে

Rishabh Pant Health Update: অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।

নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হওয়ার পরই তাঁকে নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা ক্রিকেটবিশ্ব। প্রার্থনা করছিলেন সমস্ত প্রাক্তন, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগে জানা গিয়েছিল, তাঁর হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।

শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন।

ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

যদিও পন্থের ফিট হতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 

পন্থ সেরে উঠলেই তাঁকে সামলাতে হতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভ। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) পন্থকে চড় মারতে চান!

কপিল জানিয়েছেন যে, তিনি ঋষভ পন্থকে খুব পছন্দ করেন। তাঁকে খুব ভালবাসেন। কিন্তু কপিল এ-ও জানিয়েছেন যে, পন্থকে নিয়ে তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ ও বিরক্তি রয়েছে। আপাতত কপিল পন্থের সেরে ওঠার অপেক্ষা করছেন। যাতে তিনি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং তাঁকে চড় মারতে পারেন।

কপিল দেবের বিরক্তির কারণ ঋষভ পন্থের অবহেলা। প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মনে করেন, পন্থের চোটের কারণে দলের অনেক ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজের আগে পুরো কম্বিনেশনটাই বদলাতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কপিল বলেন, ‘আমি পন্থকে খুব ভালবাসি। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। সেটা হলে আমি গিয়ে ওকে একটা চড় মারব। আমি ওকে বলব নিজের যত্ন নিতে। ওর চোটের কারণে দলকে সব কিছু পাল্টাতে হয়েছে। আমি ওকে নিয়ে চিন্তিত। পাশাপাশি ওর উপর রেগেও রয়েছি। কেন এখনকার ছেলেরা এমন ভুল করে। এর জন্যও ওর একটা চড় খাওয়া উচিত।’

আরও পড়ুন: অর্পিত-শেলডনের সেঞ্চুরিতে নাটকীয় প্রত্যাবর্তন সৌরাষ্ট্রের, ইডেনে রঞ্জি ফাইনাল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget