এক্সপ্লোর

Robert Lewandowski: জল্পনার অবসান, অবশেষে বার্সা শিবিরে যোগ দিলেন লেওয়ানডস্কি

Robert Lewandowski to Barcelona: বর্তমানে প্রাক মরসুমের প্রস্তুতি সারতে মায়ামিতে রয়েছেন কাতালান ক্লাবের ফুটবলাররা। সরাসরি তাই সেখানেই যোগ দিয়েছেন লেওয়ানডস্কি।

মায়ামি: বহুদিন ধরেই রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ছেড়ে বার্সেলোনা (FC Barcelona) দলে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। লেওয়ানডস্কি যে বায়ার্ন ছাড়তে আগ্রহী, তা তিনি হাবেভাবে বহুদিন ধরেই স্পষ্ট করে দিয়েছিলেন। সমস্যা ছিল তার ট্রান্সফার ফি নিয়ে।

তবে অবশেষে বায়ার্নের তরফে মৌখিকভাবে লেওয়ানডস্কির জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি হওয়ার কথা জানানো হয়েছিল। সোমবার (১৮ জুলাই) প্রথমবার বার্সেলোনার লোগো দেওয়া কিট পরে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার। এখনও সরকারিভাবে বার্সেলোনা লেওয়ানডস্কির সঙ্গে চুক্তির ঘোষণা করেনি। তবে ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে এবং মেডিক্যাল পরীক্ষার উদ্দেশ্যে ইতিমধ্যেই মায়ামিতে পৌঁছে গিয়েছেন লেওয়ানডস্কি। সেখান থেকেই বার্সার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তার ছবি পোস্ট করা হয় ক্লাবের তরফে।

আজই সরকারি ঘোষণা

বর্তমানে প্রাক মরসুমের প্রস্তুতি সারতে মায়ামিতে ঘাম ঝরাচ্ছেন কাতালান ক্লাবের ফুটবলাররা। সরাসরি তাই সেখানেই যোগ দিয়েছেন লেওয়ানডস্কি। নতুন ক্লাবে যোগ দিয়ে পোলিশ তারকা জানান, 'আমি এফসি বার্সেলোনায় যোগদান করতে পারায় ভীষণ খুশি।' শোনা যাচ্ছে আজই সরকারিভাবে বার্সা লেওয়ানডস্কিকে সই করানোর কথা ঘোষণা করবে।

 

বায়ার্ন জার্সিতে অনবদ্য লেওয়ানডস্কি

আট মরসুম বায়ার্নের জার্সিতে ফুল ফুটিয়েছেন লেওয়ানডস্কি। ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়া থেকে একাধিকবার জার্মানির বুন্দেশলিগা জয় এবং লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। বার্য়ানের হয়ে ৩৩ বছর বয়সি স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩৭৫টি ম্যাচ খেলে ৩৪৪টি গোল করার পাশাপাশি ৭২টি অ্যাসিস্টও করেছেন। নিঃসন্দেহে তিনি বর্তমান যুগের অন্য়তম সেরা স্ট্রাইকার। তাই বার্সাতে যোগ দেওয়ায় কাতালান ক্লাবের যে শক্তি বৃদ্ধি হল, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারবেন এই দর্শনীয় স্থানগুলোয়

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget