এক্সপ্লোর

Harmanpreet Kaur: হরমনপ্রীতের ব্যবহারে ক্ষুব্ধ বিসিসিআইও, ডানহাতি ব্য়াটারের সঙ্গে কথা বলবেন বিনি, লক্ষ্মণ

Harmanpreet Kaur Update: কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের অনফিল্ড আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। বিসিসিআইও একদমই সায় দেয়নি তাঁকে।

মুম্বই: বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা থেকে শুরু করে বাংলাদেশের প্লেয়ারদেরও অপমান করেছিলেন। আইসিসির তরফে ২ ম্যাচ নির্বাসিত করা হয়েছে হরমনপ্রীতকে। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের অনফিল্ড আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। বিসিসিআইও একদমই সায় দেয়নি তাঁকে। এবার বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন যে হরমনপ্রীতকে তাঁর খারাপ আচরণের জন্য জবাবদিহি করতে হতে পারে। সেক্ষেত্রে তাঁর সঙ্গে কথা বলবেন ভিভিএস লক্ষ্মণ ও বোর্ড সভাপতি রজার বিনি। আইসিসি শাস্তি দিয়েছে হরমনপ্রীতকে। কিন্তু বিসিসিআইও বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ। যাতে ভবিষ্যতে হরমনপ্রীত এমন ঘটনা আর না করেন, তা নিয়ে হয়ত সতর্কও করা হতে পারে তাঁকে। 

হরমনপ্রীত নিজের দোষ স্বীকার করেছেন। আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আখতার আমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবং সেই কারণেই আর বিচারক্রিয়ার প্রয়োজন হয়নি। সঙ্গে সঙ্গেই হরমনপ্রীতের ওপর এই শাস্তি লাগু করা হয়। প্রথম ঘটনাটি শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেওয়ার পর। আউট হয়েই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। এখানেই শেষ নয়, উপরন্তু তাঁর আরও ২৫ শতাংশ ম্যাচ ফি আম্পায়ারের সমালোচনা করায় কাটা যায়। আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনও ঘটনার সর্বসমক্ষে সমালোচনা করার জন্য এই শাস্তি দেওয়া হয় ভারতীয় অধিনায়ককে। গত মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দুই ভিন্ন কাণ্ডে দুইবার আচরণবিধি ভঙ্গের দায়েই হরমনপ্রীতকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাসিত করে।

উল্লেখ্য, তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আউট হওয়ার পর স্টাম্প ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। পরে পুরস্কার বিতরণী সভায় তিনি আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে বাংলাদেশের প্লেয়ারদেরও খোঁচা দেন। ভারতের মদনলাল, অঞ্জুম চোপড়া, মিতালি রাজের মত ক্রিকেট ব্যক্তিত্বও প্রশ্ন তুলেছে যা নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget