এক্সপ্লোর

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে সর্বকালীন রেকর্ড গড়লেন বোপান্না

Rohan Bopanna-Matthew Ebden: কোয়ার্টার ফাইনালে বোপান্না-এবডেন জুটি আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট সেটে পরাজিত করে।

মেলবোর্ন: বয়স যে একটা সংখ্যামাত্র, তা তিনি অতীতে বারংবার প্রমাণ করেছেন। বয়স ৪০-র গণ্ডি পার করলেও থামতে নারাজ রোহন বোপান্না। একের পর এক কীর্তি গড়েই চলেছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) সেমিফাইনালে জায়গা পাকা করেই ভারতীয় তারকা ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। 

অস্ট্রেলিয়ান জুড়িদার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে রোহন বোপান্না (Rohan Bopanna) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্তাইন জুটি আন্দ্রেস মলতেনি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ় জুটির। আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে বোপান্নারা স্ল্যামের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। ম্যাচের স্কোরলাইন ইন্দো-অজ়ি জুটির পক্ষে ৬-৪, ৭-৬ (৫)। এই জয়ের সুবাদেই তিনি এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ের (ATP Rankings) শীর্ষে পৌঁছে গেলেন। অর্থাৎ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা বোপান্নাই।

আর ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা। ৪৩ বছর বয়সে এই প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন বোপান্না। এত বয়সে প্রথমবার এক নম্বর হওয়ার কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। বোপান্না আমেরিকার রাজীব রামের রেকর্ড ভাঙলেন। ২০২২ সালের অক্টোবরে আমেরিকান টেনিস তারকা ৩৮ বছর বয়সে প্রথমবার এক নম্বর হয়েছিলেন। পিছনে ফেলেছিলেন তাঁর ডাবলস পার্টনার জো স্যালিসব্যারিকে। এবার রামের রেকর্ডের নিজের নামে করে ফেললেন বোপান্না।

গত রাতে বৃষ্টির জেরে প্রথম সেটের তৃতীয় গেম ক্ষণিকের জন্য ব্যাহত হয়। তবে পঞ্চম গেমে গঞ্জালেজ়ের সার্ভ ব্রেক করার পর বোপান্না সহজেই নিজের সার্ভ ধরে রাখেন। আধ ঘণ্টার খানিক অধিক সময়ে প্রথম সেট জিতে নেয় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। স্ল্যামের দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে ষষ্ঠ বাছাই আর্জেন্তাইনদের সার্ভিস গেম কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখেন আর্জেন্তাইন জুটি। দ্বিতীয় সেট গড়ায় টাই ব্রেকারে। মেলবোর্নে বোপান্নারা তিন ম্যাচের একটিতেও টাই ব্রেক হারেননি এবং তাঁদের সেই জয়ের ধারা এই ম্যাচেও অব্যাহত রইল। শেষমেশ টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচও নিজেদের নামে করে নেন বোপান্নারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অর্থাভাবে অনুশীলন বন্ধর উপক্রম থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নজির, কোহলির সুবাদেই ঘুরে দাঁড়ান নাগাল! 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget