এক্সপ্লোর

মাঠে বোলারদের ত্রাস টিম ইন্ডিয়ার 'হিটম্যান' রোহিত অঙ্কে ‘কাঁচা’!

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মা তো মাঠে বোলারদের ত্রাস। নিজের দিনে যে কোনও বোলিং অ্যাটাককে খানখান করে দিতে পারেন তিনি। এর প্রমাণ অনেকবারই মিলেছে। একদিনের ক্রিকেটে দুদুটি দ্বিশতরানের মালিক তিনি। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু বাস্তবে অঙ্কে কিছুটা ‘কাঁচা’ই মনে হল রোহিত শর্মাকে। গত ১৯ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা আট মিলিয়ন অর্থাত্ ৮০ লক্ষ হয়েছে। তা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে রোহিত একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত একটি সাদা বোর্ডে ৮ লেখার পর ছয়বার শূন্য বসালেন। এভাবে ৮০,০০,০০০ অর্থাত ৮০ লক্ষ লিখলেন। এরপর ইংরেজি হরফে M লেখেন। আসলে রোহিত ৮ মিলিয়ন লিখতে চেয়েছিলেন। কিন্ত শেষপর্যন্ত লিখলেন ৮০,০০,০০০ মিলিয়ন। রোহিতের এই ভুল নিয়ে ট্যুইটার ইউজাররা মজামস্করা শুরু করেন। একজন লেখেন, 'হিটম্যানকে অঙ্কের জন্য একটু পরিশ্রম করতে হবে'।   আর একজন লিখেছেন, 'প্রথমে 80,00,00 M ফলোয়ারের জন্য অভিনন্দন। কিন্তু এত ফলোয়ার পাও কোথা থেকে ভাই'। রোহিত ভারতের হয়ে ২১ টেস্ট, ১৬৮ একদিনের ম্যাচ ও ৬৩ টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে দুটি সেঞ্চুরি, সাতটি হাফসেঞ্চুরি সহ মোট রান ১১৮৪। একদিনের ক্রিকেটে তাঁর রান ৬০৩৩। সেঞ্চুরি ১৪, হাফসেঞ্চুরি ৩৪। টি ২০ তে তাঁর মোট রান ১৩৭৩।

সেরা শিরোনাম

Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে 'ভেড়া' বলে আক্রমণ, বিগ বসে তুমুল অশান্তি
প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে 'ভেড়া' বলে আক্রমণ, বিগ বসে তুমুল অশান্তি
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
Womens T20 Asia Cup: মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী বলছে পরিসংখ্যান?
মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী বলছে পরিসংখ্যান?

ভিডিও

Malda News, TMC | পুরভোটের মুখে কালীঘাট-তৃণমূলে আরও ভাঙন? জল্পনা বাড়ালেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
Nandigram News |
Madan Mitra | 'প্রমাণ করুন ভোটে হারানো হয়েছিল', বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে চ্যালেঞ্জ মদনের
Kaustav Bagchi: মাছ মাংস খেলেই যে কেউ পাখন্ডী হয়ে যায় এমনটা নয়, বাগেশ্বর বাবাকে নিশানা কৌস্তভ বাগচীর
Sourav Ganguly |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
Weather Forecast: ২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Embed widget