এক্সপ্লোর

Rohit Babar Conversation: এশিয়া কাপে বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? খোলসা করলেন রোহিত

Rohit On Suryakumar: সূর্যকুমার যাদব যে ভারতীয় দলের 'এক্স ফ্যাক্টার', তা কোনও রাখঢাক না করেই শিকার করে নিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।

মেলবোর্ন: কাল থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড। তবে ভারত ইতিমধ্যেই সুপার ১২-এ পৌঁছে যাওয়ায় টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজের বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। সেই ম্যাচের আগে পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর সমীকরণ সম্পর্কে খোলামেলা রোহিত।

বাবরের সঙ্গে কথোপকথন

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। এই ম্যাচের দিকে গোটা বিশ্বের নজর থাকে। তাই স্বাভাবিকভাবেই বাড়তি চাপও থাকে। তবে সেই চাপকে উপেক্ষা করতেই খেলা নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়ে ভারত-পাক খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেন বলেই জানান রোহিত। মাসখানের আগে এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের কথা টেনে এনে রোহিত বলেন, 'এশিয়া কাপে যখন আমাদের দেখা হয়েছিল, তখন আমরা সারাটা সময় ধরেই নিজেদের পরিবারের বিষয়ে কথাবার্তা বলছিলাম। আমাদের নিজেদের জীবন, কী কী গাড়ি রয়েছে, সেই বিষয়েও আলোচনা হয়। ওদের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা ভালভাবেই অবগত। তবে সারাক্ষণ সেই নিয়েই কথা বলা, ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না।'

সূর্যর প্রশংসা

আসন্ন বিশ্বকাপে অনেকেই মনে করছেন সূর্যকুমার যাদব ভারতের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। আইসিসির বিচারে তিনি বর্তমানে টি-টোয়েন্টিতে এক নম্বর ভারতীয় ব্যাটারও বটে। রোহিত কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সূর্যই ভারতের 'এক্স ফ্যাক্টার'। রোহিত বলেন, 'আশা করছি সূর্য নিজের ফর্ম ধরে রাখতে পারবে। ও ভীষণই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং আমাদের দলের এক্স ফ্যাক্টারও বটে।'

টুর্নামেন্ট শুরুর আগের দিন ১৬টি দলের সকল অধিনায়ক এক মেগা সাংবাদিক সম্মেলনে আজ উপস্থিত হয়েছিলেন। সেখানেই নিজেদের হাবভাবের মাধ্যমে সিংহভাগ দলের অধিনায়করা বুঝিয়ে দিলেন যে তাঁরা মাঁকড়ীয় পদ্ধতিতে ব্যাটারদের আউট করার পক্ষে নন। সাংবাদিক সম্মেলনে বারংবার ঘুরেফিরিয়ে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করার প্রসঙ্গ উঠে আসে। এক সাংবাদিক কোনওরকম রাখঢাক না করেই সোজা স্টেজে উপস্থিত অধিনায়কদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা যারা মাঁকড় আউট করার পক্ষে, অনুগ্রহ করে তাঁরা নিজেদের হাত তুলবেন।' এর জবাবে স্টেজে উপস্থিত কোনও অধিনায়কই তাঁদের হাত তোলেননি। ফলে জল্পনা শুরু হয়েছে যে সম্ভবত এই বিশ্বকাপে কোনও ব্যাটারকে মাঁকড় পদ্ধতিতে আউট করা হবে না। অবশ্য সেই সময় স্টেজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: পাকিস্তানের মূল দলে সুযোগ পেলেন ফখর, দুই বদল বাংলাদেশ স্কোয়াডেও

সেরা শিরোনাম

East Bengal: আইএসএলে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে, ইন্টার কাশিকে ৫-১ দুরমুশ করল লাল হলুদ
আইএসএলে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে, ইন্টার কাশিকে ৫-১ দুরমুশ করল লাল হলুদ
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
IND A vs NZ A: কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
Amit Mishra on Kohli: দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর
দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget