এক্সপ্লোর

T20 World Cup: পাকিস্তানের মূল দলে সুযোগ পেলেন ফখর, দুই বদল বাংলাদেশ স্কোয়াডেও

T20 WC 2022: প্রথম রাউন্ডে খেলা দলগুলি ৯ অক্টোবর পর্যন্ত নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল ঘটাতে পারত। তবে সুপার ১২-এ খেলা দলগুলি ১৫ তারিখ পর্যন্ত নিজেদের দলে বদল ঘটাতে পারবে।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগেই পাকিস্তান ও বাংলাদেশ দলে একাধিক বদল ঘটে গেল। প্রথম রাউন্ডে খেলা দলগুলি ৯ অক্টোবর পর্যন্ত নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল ঘটাতে পারত। তবে সুপার ১২-এ খেলা দলগুলি ১৫ তারিখ পর্যন্ত নিজেদের দলে বদল ঘটাতে পারবে। সেই সুযোগই কাজে লাগল পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের মূল বিশ্বকাপ দলে সুযোগ পেলেন তারকা ব্যাটার ফখর জামান (Fakhar Zaman)। বাংলাদেশ মূল দলে এক নয়, দুই বদল ঘটাল। সৌম্য সরকার (Soumya Sarkar) এবং শরিফুল ইসলাম (Shoriful Islam) বাংলাদেশের দলে সুযোগ পেলেন।

কাদিরের বদলে ফখর

গত মাসের এশিয়া কাপের ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন ফখর। এর ফলেই তাঁকে বিশ্বকাপের মূল স্কোয়াড নয়, বরং রিজার্ভে রাখা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে দলের ব্যাটিংকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের নির্বাচকরা। লেগ স্পিনার উসমান কাদিরের পরিবর্তে ১৫ জনের স্কোয়াডে ঢুকে পড়লেন ফখর। কাদির ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আঙুলে চোট পান। সেই চোট থেকে তিনি এখনও সম্পূর্ণ সেরে উঠতে পারেননি। সেই কারণেই সম্ভবত তাঁকে বাদ পড়তে হল।

বাংলাদেশ দলে দুই বদল

সাব্বির রহমান ও মহম্মদ সইফুদ্দিনের বদলে বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। শরিফুল বাংলাদেশের হয়ে আমিরশাহির বিরুদ্ধে সিরিজে সর্বাধিক উইকেট নিয়েছিলেন। সৌম্য আবার টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও বিকল্প প্রদান করবেন। শরিফুল এবং সৌম্য বাংলাদেশ স্কোয়াডের রির্জাভে ছিলেন, সেখান থেকেই মূল দলে জায়গা পেলেন তাঁরা। আমিরশাহি বা নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ, কোথাওই সাব্বিররা তেমন পারফর্ম করতে পারেননি। সেই কারণেই হয়তো মূল স্কোয়াড থেকে বাদ পড়লেন তাঁরা। অবশ্য উভয়েই রিজার্ভ হিসাবে দলের সঙ্গে বিশ্বকাপে থাকবেন।

বুমরার বদলে শামি

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকেই জল্পনা চলছিল, কে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্ত হবেন। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, বুমরার পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসার স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপের দলে আগেই সুযোগ পেয়েছিলেন। তিনি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন শামি। পাশাপাশি জানানো হয়েছে, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরও বিকল্প হিসাবে ভারতীয় শিবিরে যোগ দেবেন। যাতে মূল দলের কেউ চোট পেলে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা যায়।   

আরও পড়ুন: কোহলি ও রোহিতের ভক্তদের ঝামেলায় প্রাণ হারালেন এক, তামিলনাড়ুর ঘটনায় তোলপাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget