এক্সপ্লোর

Rohit Sharma: ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের রহস্য অবশেষে ফাঁস করলেন অধিনায়ক রোহিত

Indian Cricket Team: ভারতীয় দলের টি-টোয়েন্টিতে তুলনামূলক মন্থর ব্যাটিং একদা সমালোচনার মুখে পড়েছিল। তবে বিশেষত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে।

মুম্বই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আবারও এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে যাতে গত বছরের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সচেতন ভারতীয় ম্যানেজমেন্ট।

ব্যর্থতার পরে বদল

এই বছর টি-টোয়েন্টিতে ভারতীয় দলের খেলার ধরনে বদল স্পষ্টই চোখে পড়েছে। আগে যেখানে ভারতীয় দলের টি-টোয়েন্টিতে তুলনামূলক মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছিল, সেখানে বিশেষত শেষ দুই টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিং বেশ নজর কেড়েছে। দুই সিরিজই জিতেছে ভারতীয় দল। এবার সামনে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে সম্ভবত এটাই ভারতীয় দলের শেষ বড় চ্যালেঞ্জ। সেই টুর্নামেন্টের পূর্বে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের ব্যাটিংয়ের এই বদল নিয়ে রহস্য় খোলসা করলেন।

তিনি বলেন, 'আমরা গত বছর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (সেমিফাইনালে) কোয়ালিফাই না করার পরেই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের মনে হয়েছিল আমাদের মনোভাবে বদল আনাটা সবার আগে প্রয়োজন। আমরা যেভাবে ক্রিকেটটা খেলছি, সেই ধরনটা বদলানোর প্রয়োজন। আমরা দলের সকলকে এক স্পষ্ট বার্তা দিয়েছিলাম এবং সকলেই এই নতুন চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ছিল। তবে হ্যাঁ, এটাও আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করছি, তখন কিছু ভুলত্রুটি, কিছু ব্য়র্থতা তো হবেই। তবে তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়ছি।' 

রেকর্ডের হাতছানি

এশিয়া কাপেই (Asia Cup 2022) এরপর ভারতীয় দল আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলবে। সেই টুর্নামেন্টেই ভারতের সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতীয় দল দুই ম্যাচ খেলবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে সুপার চারে আরও তিন ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেখান থেকে ১৩ সেপ্টেম্বর ফাইনালে পৌঁছলে এশিয়া কাপে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত। এই পাঁচ ম্যাচের সবকয়টিতে যদি ভারতীয় দল জিততে পারে, তাহলেই তারা ভেঙে ফেলবে পাকিস্তানের টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক বছরে সর্বাধিক ২০ ম্যাচ জয়ের রেকর্ড। গত বছরই বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল এই রেকর্ড গড়েছিল। ভারতের ২০২২ সালে টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যা ১৬। পাঁচ ম্য়াচ জিতলে তা গিয়ে দাঁড়াবে ২১-এ। অর্থাৎ, অপরাজিতভাবে এশিয়া কাপ জিততে পারলেই ভারত পাকিস্তানের রেকর্ড ভেঙে দেবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি নাকচ করে দিলেন তারকা বোলার ট্রেন্ট বোল্ট

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget