এক্সপ্লোর

Trent Boult: নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি নাকচ করে দিলেন তারকা বোলার ট্রেন্ট বোল্ট

Trent Boult Contract Release: ৩৩ বছর বয়সি ট্রেন্ট বোল্ট নিউজিল্য়ান্ড দলের হয়ে ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ান ডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

ক্রাইস্টচার্চ: বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। তিন ফর্ম্যাটেই নিউজিল্যান্ড দলের (New Zealand Cricket Team) নিয়মিত সদস্য তিনি। তবে সবাইকে চমকে দিয়ে বোর্ডের চুক্তি থেকে অব্য়াহতি চেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ড বোর্ডের তরফে সেই আর্জি মেনেও নেওয়া হয়েছে।

পরিবারকে প্রাধান্য

বোল্ট নিজের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে বোল্ট নিজে জানিয়েছেন, 'এইটা আমার জন্য একটা ভীষণ কঠিন সিদ্ধান্ত ছিল। আমি নিউজিল্যান্ড ক্রিকেটকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। নিজের দেশের হয়ে ক্রিকেট খেলাটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল এবং দেশের জার্সিতে বিগত ১২ বছর ধরে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্ব বোধ করি।'

আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলার স্পষ্ট করে দিয়েছেন তিনি পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 'এই সিদ্ধান্তটা আমার স্ত্রী গ্রান্ট এবং আমাদের তিন অল্প বয়সি ছেলেদের কথা ভেবেই নেওয়া। পরিবার বরাবরই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার আগে আমি আমার পরিবারকেই রাখতে চাই, যাতে ধীরে ধীরে আমরা আমার ক্রিকেটের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি।' জানান বোল্ট

আন্তর্জাতিক কেরিয়ার শেষ?

৩৩ বছর বয়সি বোল্ট কিউয়ি দলের হয়ে ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ান ডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বোল্ট বার্ষিক চুক্তিতে না থাকলেও তাঁর আন্তর্জাতিক কেরিয়ার কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই বেশি প্রাধান্য দেবে। বোল্ট এই সিদ্ধান্ত মেনেও নিচ্ছেন। 'আমার দেশের জার্সিতে খেলার ইচ্ছা এখনও ফুরিয়ে যায়নি এবং আমি জানি আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার মতো দক্ষতা এখনও আমার মধ্যে রয়েছে। তবে চুক্তি না থাকায়, তা যে আমার দলে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে সেটাও আমি মেনে নিচ্ছি। তবে ফাস্ট বোলার হিসাবে আমার কেরিয়ারের সময়কাল যে সীমাবদ্ধ সেটা আমি জানি এবং আমার মতে পরবর্তী  অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।' বলেন কিউয়ি তারকা। 

আরও পড়ুন: ভাইঝির বিয়ে, পাগড়ি পরে চমকে দিলেন কাকা সচিন! কী বললেন যুবরাজ?

সেরা শিরোনাম

Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget