এক্সপ্লোর

রোনাল্ডো, না মেসি? সেরা ফুটবলার কে, জানালেন কোহলি

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ফুটবলেরও বড় অনুরাগী। ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের সঙ্গে সদ্যসমাপ্ত বিশ্বকাপ চলাকালে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। ফুটবল অনুরাগী যখন, তখন বিশ্ব ফুটবলের চলতি সময়ের কে সেরা ফুটবলার, তা নিয়ে অনুরাগীদের যুক্তি-তর্কের লড়াইয়ে পিছিয়ে থাকেন কী করে!

জুরিখ: ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ফুটবলেরও বড় অনুরাগী। ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের সঙ্গে সদ্যসমাপ্ত বিশ্বকাপ চলাকালে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। ফুটবল অনুরাগী যখন, তখন বিশ্ব ফুটবলের চলতি সময়ের  কে সেরা ফুটবলার, তা নিয়ে অনুরাগীদের যুক্তি-তর্কের লড়াইয়ে পিছিয়ে থাকেন কী করে! ফুটবলারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্জেন্টিনীয় তারকা লিওনেল মেসি ও পর্তুগালের  তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে এগিয়ে। কোহলি জানিয়েছেন, তাঁর কাছে এখন সেরা ফুটবলার সিআর সেভেনই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেছেন, রোনাল্ডো তাঁর কাছে অনুপ্রেরণা। কারণ, মেসির তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পারেন রোনাল্ডো। সেইসঙ্গে রোনাল্ডোর পরিশ্রম করার মানসিকতা অতুলনীয়। রোনাল্ডো ও কোহলি তাঁদের ফিটনেসের ক্ষেত্রে নতুন মাত্রাই শুধু যোগ করেননি, অন্যান্যদের কাছে তাঁরা একটা ফিটনেসের একটা নয়া মাপকাঠি তৈরি করেছেন। ফিফা ডট কমকে কোহলি বলেছেন, আমার কাছে ক্রিশ্চিয়ানো সবার উপরে। তাঁর দায়বদ্ধতা, পরিশ্রমের ক্ষমতা অতুলনীয়। নিজেদের সেরাটা দিতে তিনি এতটাই বদ্ধপরিকর থাকেন, যা প্রতি ম্যাচেই ধরা পড়ে। তিনি যে ক্লাবেই খেলুন, আমি সেই ক্লাবকেই সমর্থন করি। তিনি আমাকে অনুপ্রাণিত করেন। মেসি বনাম রোনাল্ডো সমাপ্তিহীন বিতর্কে যোগ দিয়ে কোহলি বলেছেন, বার্সেলোনার তারকার থেকে পর্তুগালের অধিনায়কের কেরিয়ার অনেক বেশি ভালো। কোহলি বলেছেন, আমার মতে ক্রিশ্চিয়ানো অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পারেন এবং সে সব ক্ষেত্রে সাফল্যের সন্ধান পান। তিনি একজন সম্পূর্ণ খেলোয়াড়। তিনি মানুষের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার করেন। খুব বেশি খেলোয়াড় এমনটা করতে পারেন বলে আমি মনে করি না। তিনি পথপ্রদর্শক আর এটা আমার দারুণ পছন্দের। তাঁর প্রচণ্ড আত্মবিশ্বাসও রয়েছে। কোহলি জানিয়েছেন, তিনি ব্রাজিলের রোনাল্ডো, রোনাল্ডিনহো, জার্মানির প্রাক্তন গোলরক্ষক অলিভার কান, মেসি, ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মাদ্রিদ, স্পেনের বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ইনিয়েস্তা, জাভির খেলা দেখতে পছন্দ করেন। কোহলি জানিয়েছেন, ১৯৯৮ এবং ২০০২ ফুটবল বিশ্বকাপের তাঁর কাছে অবিস্মরণীয়। ওই দুটি বিশ্বকাপে ব্রাজিল দুরন্ত ফুটবল খেলেছিল। এখন পর্তুগালের খেলা দেখতে পছন্দ করেন কোহলি। কারণ, এক কিংবদন্তী খেলোয়াড়কে ঘিরে ওই দল তাদের সম্পদের ব্যবহার করে। আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে তারা খেলে। দক্ষতা ও প্রভাবের ক্ষেত্রে ফ্রান্স সবচেয়ে শক্তিশালী বলে মনে করেন কোহলি। ভারতীয় ফুটবল নিয়েও নিজের মতামত জানিয়েছেন কোহলি। ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর প্রচেষ্টাকে কুর্ণিশ করে ফুটবল বিশ্বকাপে ভারতের যোগ্যতা অর্জনের সুযোগের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। কোহলি বলেছেন, আমরা খুব বেশি পিছিয়ে নেই। গত তিন চার-বছরে আমাদের ফুটবলে প্রভূত উন্নতি ঘটেছে। ফারাক গড়ে দিতে তরুণ ফুটবলাররা উঠে আসছেন। সুনীল ছেত্র্রী অসাধারণ সংযম ও অনুপ্রেরণা নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
IND vs SL: দিল্লি থেকে কি সরে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্য়াচ? কারণ জানেন?
দিল্লি থেকে কি সরে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্য়াচ? কারণ জানেন?
IND vs NZ: চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget