এক্সপ্লোর

তাঁকে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামানো নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং রাসেল

পরপর ম্যাচ হারায় নাইটদের প্লে-অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। শুক্রবার ঘরের মাঠে কোহলি ব্রিগেডের কাছে হারের জন্য অনেকেই দায়ী করছেন মিডল অর্ডারে রবিন উথাপ্পা-শুবমান গিলদের মন্থর ব্যাটিংকে

কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অসাধ্য সাধন প্রায় করেই ফেলেছিলেন তিনি। জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তবু শেষরক্ষা হয়নি। ছয় নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিং করেও অল্পের জন্য রাসেল জেতাতে পারেননি দলকে। ইডেনে মাত্র দশ রানে ম্যাচ হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। ম্যাচের শেষে রাসেলকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে। চলতি আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ক্যারিবিয়ান তারকা। তবু তাঁকে নামানো হচ্ছে ব্যাটিং অর্ডারের নীচের দিকে। শুক্রবার ঘরের মাঠেও তাঁকে  ছয় নম্বরে নামায় কেকেআর। যা নিয়ে ম্যাচের শেষে রাসেলের নিজস্ব মতামত জানতে চাওয়া হয়। সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, আপনার কি চার নম্বরে ব্যাট করা উচিত ছিল বলে মনে করেন না? রাসেল শুরুতেই ঠোঁটের ডগায় আঙুল দিয়ে 'নো কমেন্টস' ইঙ্গিত করেন। তারপর বলেন, 'আমি তাই মনে করি। সত্যি কথা বলতে কী, আমার মতে দল নিয়ে কখনও কখনও একটু নমনীয় হতেই হয়। আমাদের দলের যা অবস্থা, তাতে চার নম্বরে ব্যাট করতে আমার ভালই লাগবে।' বিগহিটার রাসেল আরও বলেছেন, 'আমি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামলে বিরাট কোহলি ওর সেরা বোলারদের আক্রমণে আনত। তাতে শেষের দিকে সেরা বোলারদের হাতে খুব বেশি ওভার অবশিষ্ট থাকত না। তাই শুরুর দিকে নেমে আমি ২৫ বলে ৬০ রান করলে দলের শুরুটা যেমন ভাল হবে, তেমনই ডেল স্টেনের মতো বোলারের হাতে ডেথ ওভারের জন্য হয়তো এক ওভার পড়ে থাকবে। বা হয়তো পুরো বোলিং কোটাই শেষ হয়ে যাবে। আমি ওপরের দিকে ব্যাট করলে নিশ্চিতভাবেই দল উপকৃত হবে।' পরপর ম্যাচ হারায় নাইটদের প্লে-অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। শুক্রবার ঘরের মাঠে কোহলি ব্রিগেডের কাছে হারের জন্য অনেকেই দায়ী করছেন মিডল অর্ডারে রবিন উথাপ্পা-শুবমান গিলদের মন্থর ব্যাটিংকে। উথাপ্পা ২০ বল খেলে ৯ রান করেন। শুবমান ১১ বল খেলে করেন ৯ রান। বিরাটের ব্যাটিং বিক্রম আর সেঞ্চুরি দেখার পর উথাপ্পা-শুবমানের পারফরম্যান্সে টি-টোয়েন্টির মারকাটারি শো কিছুটা যেন ধাক্কা খেয়েছিল। যদিও দর্শকদের সমস্ত আক্ষেপ মিটিয়ে বিনোদনের পসরা সাজিয়ে দেন রাসেল ও নীতিশ রানা। পঞ্চম উইকেটে মাত্র ৪৮ বলে ১১৮ রান যোগ করে কেকেআর-কে প্রায় জিতিয়েই দিয়েছিল এই জুটি। রাসেল বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারও ফারাক গড়ে দিতে পারে। আমার আর নীতিশের পার্টনারশিপটা দলকে এই বিশ্বাস জুগিয়েছে যে, ২২০ রান তাড়া করতে নেমেও আমরা জিততে পারি।' তাঁর নিজের সাফল্যের নেপথ্যে রাসেল কৃতিত্ব দিয়েছেন চাপমুক্ত থাকতে পারাকে। বলেছেন, 'আমি আউট হওয়ার ভয় পাই না। সে জন্যই সফল হচ্ছি।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: তিন মাস পরে মাঠে নামছেন কোহলি, আইপিএলের আগে বিরাটের ফর্ম, ফিটনেস নিয়ে অকপট আরসিবি কোচ ফ্লাওয়ার
তিন মাস পরে মাঠে নামছেন কোহলি, আইপিএলের আগে বিরাটের ফর্ম, ফিটনেস নিয়ে অকপট আরসিবি কোচ ফ্লাওয়ার
Indian Cricket: অল্প বয়সে মদ্যপান, বেহিসেবি জীবন! এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি কেউ
অল্প বয়সে মদ্যপান, বেহিসেবি জীবন! এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি কেউ
IPL 2026: আইপিএলের আগে গ্রেফতার ক্রিকেটার! গুরুতর অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের জালে আর কারা?
আইপিএলের আগে গ্রেফতার ক্রিকেটার! গুরুতর অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের জালে আর কারা?
IPL 2026: শুরুতেই ধাক্কা, সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে পারবেন না তারকা ক্রিকেটার, জানালেন আরসিবি কোচ
শুরুতেই ধাক্কা, সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে পারবেন না তারকা ক্রিকেটার, জানালেন আরসিবি কোচ

ভিডিও

Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget