এক্সপ্লোর

আবেদন খারিজ, রিও-তে রাশিয়ার নির্বাসন বহাল

মন্ট্রিল: রাশিয়ায় ক্রীড়া-ঐতিহ্যে বড় ধাক্কা৷ ডোপিং কেলেঙ্কারির কালি মুছতে পারল না দেশের ৬৮ জন তারকা অ্যাথলিটের আবেদন৷ রিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স থেকে রাশিয়াকে নির্বাসিত করার সিদ্ধান্তেই সিলমোহর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (ক্যাস)।   ক্যাস-এর এক মুখপাত্র এদিন জানিয়েছেন, রিও অলিম্পিক গেমসে কোনও অ্যাথলিটকে পাঠাতে পারবে না রুশ অলিম্পিক কমিটি৷ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনের নিয়ম অনুসারে, রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন না রুশ অ্যাথলিটরা৷   গত বছর নিজেদের তদন্ত রিপোর্টে রুশ অ্যাথলিটদের ব্যাপক হারে ডোপিং কেলেঙ্কারির কথা ফাঁস করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)৷ তাদের দাবি, রাশিয়া জুড়ে চলা মারাত্মক এই ডোপিং-চক্রের জাল বিস্তৃত সরকার ও প্রশাসনের অন্দরমহলেও৷ এই অভিযোগের প্রমাণ পাওয়ার পরেই রিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে বিশ্ব-অ্যাথলেটিক্স নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন৷   এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন জানায় রুশ অলিম্পিক কমিটি ও দেশের ৬৮ জন অ্যাথলিট৷ কিন্তু, দু’তরফের বয়ান ও তথ্য-প্রমাণ খতিয়ে দেখে নিষেধাজ্ঞাই বহাল রাখল ক্যাস৷   এ-সপ্তাহের শুরুতেই ওয়াডার পেশ করা দ্য ম্যাকলারেন রিপোর্টে তোলা হয় বিস্ফোরক অভিযোগ৷ ওয়াডার দাবি, দেশজুড়ে চলা ডোপিং কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রকের বেশ কয়েকজন কর্তা ও আধিকারিকেরা৷ সেই রিপোর্টের ভিত্তিতেই রিও অলিম্পিক থেকে রাশিয়াকে নির্বাসিত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে৷   আগামী সপ্তাহে এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷ কিন্তু রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড-এ নিষেধাজ্ঞায় ক্যাসের সিলমোহর সে দেশের ক্রীড়া-ঐতিহ্যে নিঃসন্দেহে বড় ধাক্কা৷
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা
IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা
LPG Gas Crisis: গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
The Hundred Auction: 'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
IPL 2026: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মানচিত্রে ছিলেন না, তিনিই আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক!
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মানচিত্রে ছিলেন না, তিনিই আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget