এক্সপ্লোর

IPL 2021 Updates: এবার আইপিএলে প্রত্যাবর্তনে নজর শ্রীসন্থের, কোন দলের হয়ে খেলতে দেখা যেতে পারে?

প্রায় আট বছর পর সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থের। এবার তাঁর লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম সিজনে খেলা।

নয়াদিল্লি: প্রায় আট বছর পর সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থের। এবার তাঁর লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম সিজনে খেলা। জানা গেছে, আসন্ন আইপিএলে তাঁর পুরানো দল রাজস্থান রয়্যালসের হয়েই দেখা যেতে পারে শ্রীসন্থকে। ২০১৩-তে এই আইপিএলে স্পটফিক্সিংয়ের অভিযোগ নির্বাসিত হতে হয়েছিল শ্রীসন্থকে। এবার তিনি আইপিএলের জন্য খেলতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন শ্রীসন্থ। আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের আগামী সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে। দাবি করা হচ্ছে. আইপিএলে প্রত্যাবর্তনের জন্য শ্রীসন্থ ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের মধ্যে কথা চলছে। শ্রীসন্থ সদ্যই মুস্তাক আলি টুর্নামেন্টে কেরলের হয়ে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন ঘটে সঞ্জুর অধিনায়কত্বেই। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে কেরলের অধিনায়কত্ব করেন সঞ্জু। ২০১৩-তে স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। ২০২০-তে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ প্রশ্বস্ত হয়। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসেরও নজর এক ভারতীয় জোরে বোলারের ওপর। রাজস্থান অঙ্কিত রাজপুত ও বরুণ অ্যারণকে রিলিজ করেছে। এক্ষেত্রে জোফরা আর্চার ও কার্তিক ত্যাগীর সহযোগী হিসেবে আর একজন পেসার দলে জায়গা পেতে পারেন। শ্রীসন্থ আইপিএলে ৪৪ ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন। ২০১৩-র ৯ মে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কয়েকদিন আগেই তাদের রিটেন ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এবার হবে খেলোয়াড়দের নিলাম। গত আইপিএল করোনাভাইরাসজনিত অতিমারীর কারণে দেশে অনুষ্ঠিত হতে পারেনি। শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আসর বসেছিল। এর আগে ২০১৪-তে নির্বাচনের কারণে আইপিএলের প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হয়েছিল। গতবারের আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামী আইপিএলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য

ভিডিও

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন
SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা
Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ
TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার
BJP News | ওয়ার্ডের সবাই চেয়েছিল যে তিনি কাউন্সিলর হবেন। তার আগেই খুন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget