এক্সপ্লোর

১৯ দিনে ৫ স্বর্ণপদক, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, হিমাকে ফোন সচিনের

পোল্যান্ড থেকে প্রাগ, হিমা দৌড়োচ্ছেন আর সোনায় ভরছে তাঁর ঝুলি।

নয়াদিল্লি: দৌড়। দৌড়। দৌড়। নিঃশব্দে, এক নিশ্বাসে ইউরোপ জয়! ১৯ দিনে পাঁচ পাঁচটা স্বর্ণপদকের মালিক অসমের হিমা দাস।  পোল্যান্ড থেকে প্রাগ, হিমা দৌড়োচ্ছেন আর সোনায় ভরছে তাঁর ঝুলি। অবিরাম স্বপ্নপূরণের পথে ছুটছেন ১৯ বছরের অ্যাথলিট। পাখির চোখ ২০২০ সালের টোকিও অলিম্পিক্স, সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন হিমা। ম্যাচ প্র্যাকটিসের মতো এক একটা প্রতিযোগিতায় নামছেন আর তুলে নিচ্ছেন সোনা। প্রথমে ২০০ মিটার। তারপর ৪০০ মিটার।

২ জুলাই পোল্যান্ডে আয়োজিত ২০০ মিটার অ্যাথলিট মিট দিয়ে শুরু। ২০০ মিটার পথ হিমা অতিক্রান্ত করেছেন মাত্র ২৩.৬৫ সেকেন্ডে। আর শেষ স্বর্ণপদক জয় শনিবার, প্রাগে। ৪০০ মিটারে সময় নিলেন ৫২.০৯ সেকেন্ড। অতীতে এই দূরত্ব হিমা অতিক্রম করেছেন আরও কম সময়ে (৫০.৭৯)। অসমের এই স্প্রিন্টারের সাফল্য ইতিমধ্যেই বিশ্ব সভায় ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছে। আর তাঁর এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটার ভরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলা ও সংস্কৃতি মহলের তারকারা।

“তিন সপ্তাহে পাঁচটি পদক। অবিশ্বাস্য। আরও উজ্জ্বল হও, তোমার এই সাফল্যই ২০২০ টোকিও অলিম্পিকের বড় পদক্ষেপ হোক”, ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

“কয়েকদিন ধরে তোমার লাগাতার বিস্ময়কর সাফল্য ভারতকে গর্বিত করেছে। সবাই খুব খুশি। শুভেচ্ছা ও অভিনন্দন”, ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ইউরোপিয়ান সার্কিটে হিমার দৌড় নজর কেড়েছে সদ্য হল অব ফেম-এ জায়গা করে নেওয়া ক্রিকেট কিংবদন্তী সচিনেরও। ট্যুইটের সঙ্গে হিমাকে ফোনও করেছেন তেন্ডুলকর। আর মাস্টার ব্লাস্টারের ফোন পেয়ে আপ্লুত হিমা দাস। সচিনের ফোন পাওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন হিমা। ‘স্বপ্নের মতো মনে হচ্ছে’, সচিনের ফোনে এতোটাই বিভোর হিমা জানিয়েছেন, মিশন টোকিও-র জন্য তিনি জানপ্রাণ লড়িয়ে দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget