এক্সপ্লোর

Sachin Tendulkar: 'গ্যাসে রান্নার এত স্বাদ হয় না', মাটিতে বসে কাঠের আঁচে বানানো রুটি-ঘি খেয়ে আপ্লুত সচিন

Master Blaster: মাটিতে প্লেট নিয়ে বসে পড়ছেন। পাতে রুটি, বাটিতে করে তরকারি। সচিনের ভিডিও ভাইরাল।

মুম্বই: বর্ষশেষে গোটা দেশে উৎসবের আবহ। ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য তৈরি হচ্ছে দেশবাসী। আর সেই উৎসবের আবহে খোশমেজাজে রয়েছেন তিনিও। নিজের তারকা দ্যুতি উপেক্ষা করে মাটিতে রীতিমতো পাত পেড়ে বসে খাওয়া দাওয়া করলেন।

তিনি, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাটিতে বসে গম ও বাজরার রুটি খেলেন। সঙ্গে দেশি ঘি। তরকারি। যে ভিডিও সচিন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

সচিনের নিজস্ব সংস্থা হান্ড্রেড এমবি-র তৈরি একটি রিলে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে দুই মহিলা রান্না করছেন। কাঠের আগুনে, মাটির উনুনে। সচিন গিয়ে তাঁদের বলছেন, 'বলেছিলাম না আসব। কী রান্না হচ্ছে?' মহিলারা বলছেন, 'গম ও বাজরার রুটি।' সচিন মজা করে বলছেন, 'আমিও রুটি বানাতে পারি। তবে আমার হাতের রুটি গোল হয় না।' যোগ করছেন, 'গ্যাসে রান্নার চেয়ে এটা পুরো আলাদা। এ রান্নার স্বাদই আলাদা।'

এরপরই সচিনকে দেখা যায়, মাটিতে প্লেট নিয়ে বসে পড়ছেন। পাতে রুটি, বাটিতে করে তরকারি। সচিন একটি পাত্র দেখিয়ে জিজ্ঞেস করেন, 'এটাতে কী?' মহিলারা বলেন, 'ঘি।' সচিন সেই বাটি নাকের কাছে ধরে ঘ্রাণ নিয়ে বলেন, 'অপূর্ব।' তারপর তিনি রুটিতে ঘি মাখিয়ে নেন। বলেন, 'এত ঘি জীবনে খাইনি।'

সচিনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন নেটিজেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সচিন স্যার খুবই নম্র এবং মাটির কাছাকাছি। প্রার্থনা করছি নতুন বছরে ভাল থাকবেন।’ অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘বাহ স্যার..আপনি খুবই নম্র।’ আর একজন লিখেছেন, ‘স্যার সত্যিই আপনি মাটির মানুষ। আমাদের সকলের অনুপ্রেরণা।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

সচিন তেন্ডুলকর ভোজনরসিক। তাঁর প্রিয় পাস্তা থেকে শুরু করে গোয়ান ডিশ, বিভিন্ন সময় নানা পদ উপভোগ করার কথা ভক্তদের সঙ্গে ভাগ করেছেন সচিন। তাঁর সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছে নিজের ভোজনরসিক হওয়ার বেশ কিছু প্রমাণ দিয়েছেন। সেভাবেই সচিনের এই ভিডিও তাঁর খাবার প্রেমকে ফুটিয়ে তুলছে।

আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন

 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget