এক্সপ্লোর

Sachin Pet Dog: সচিনের ঘরে এল নতুন অতিথি, ছবি শেয়ার করলেন কিংবদন্তি

অলিম্পিক্স উন্মাদনায় বুঁদ হয়ে আছেন তিনি। তার মধ্য়েই বাড়িতে নতুন অতিথির আগমন ঘোষণা করলেন সচিন রমেশ তেন্ডুলকর।

মুম্বই: অলিম্পিক্স উন্মাদনায় বুঁদ হয়ে আছেন তিনি। তার মধ্য়েই বাড়িতে নতুন অতিথির আগমন ঘোষণা করলেন সচিন রমেশ তেন্ডুলকর।

মাস্টার ব্লাস্টার মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জানালেন, তাঁর বাড়িতে এসেছে নতুন অতিথি। তার নামও জানালেন ভক্তদের। সেই সঙ্গে জানালেন যে, সোশ্যাল মিডিয়ায় এটাই তাঁর পরিবারের নবতম সদস্যের প্রথম ছবি।

কে সেই অতিথি? যাকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করেছেন সচিন?

একটি কুকুরছানা। গায়ের রঙ নিকশ কালো। সচিন তাঁকে কোলে তুলে আদর করছেন। আর ক্যামেরার দিকে জুলুজুলু চোখে তাকিয়ে রয়েছে সারমেয়টি। ছবি পোস্ট করে সচিন জানিয়েছেন, এটি তাঁর নতুন 'প'টনার। তাঁর পোষ্য। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তাঁর কুকুরের নাম রেখেছেন স্পাইক। সচিন ট্যুইট করেছেন, 'সোশ্য়াল মিডিয়ায় আজকেই স্পাইকের অভিষেক হল। সকলকে হাই বল।'

ছবিটি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই সচিনের কুকুরের প্রশংসা করেছেন।

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও দেশের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অলিম্পিক্স নিয়েও মজে রয়েছেন। তিনি কয়েকদিন আগেই বলেছিলেন, "অনেকেই বলেন খেলায় হার-জিত আছে। আমি বলব হারবে বিপক্ষ। জয়ী হবে তুমি। পদকের জন্য ঝাঁপাও। স্বপ্নের পিছনে ধাওয়া করতে গিয়ে থেমে যেও না। পদক ঝুলুক তোমাদের গলায়। পিছনে বাজুক জাতীয় সঙ্গীত। দেশের পতাকা আরও উচুঁতে উড়ুক।"

ক্রিকেট কেরিয়ারে বোলারদের ঘুম ছুটিয়ে দেওয়া সচিন কথা বলেছেন প্রত্যাশার চাপ নিয়েও। মাস্টার ব্লাস্টারের কথায়, "তোমাদের ওপর প্রত্যাশা বেড়ে গিয়েছে সকলের। কারণ তোমরাই দিনের পর দিন পারফরম্যান্সে উন্নতি করেছ। আমি সবসময় মানুষের প্রত্যাশা নিয়ে খেলতে ভালবেসেছি। এটাকেই ইতিবাচক শক্তিতে বদলে দিতে হবে।"

তবে মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন মণিপুরের ভারোত্তোলক। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে রয়েছে ভারত। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget