এক্সপ্লোর

Sachin Tendulkar: ''তুমি সবার অনুপ্রেরণা'', প্যারা ক্রিকেটার আমিরকে নিজের সই করা ব্যাট উপহার দিয়ে বললেন সচিন

Sachin Tendulkar Meet Para Cricketer Ami: নিজের সােশ্যাল মিডিয়ায় প্যারা ক্রিকেটার আমির লোনের ভিডিও শেয়ার করেছিলেন। এবার সেই আমিরের সঙ্গে দেখাও করলেন মাস্টার ব্লাস্টার।

জম্মু:  কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরের এক প্যারা ক্রিকেটার কীভাবে হাজারাে শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। এই ভিডিও চোখ এড়ায়নি সচিন তেন্ডুলকরের। নিজের সােশ্যাল মিডিয়ায় প্যারা ক্রিকেটার আমির লোনের ভিডিও শেয়ার করেছিলেন। এবার সেই আমিরের সঙ্গে দেখাও করলেন মাস্টার ব্লাস্টার। নিজের সই করা ব্যাটও উপহার দিলেন তিনি। আমি মাথা নীচু করে সচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমিরের প্রতি বার্তা সচিনের, ''তুমি সবার অনুপ্রেরণা''।

কাশ্মীরে পাড়ি দিয়েছেন সচিন। সেখানে পাহালগামে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে তুষাররাজ্যের প্রকৃতি অনুভব করছেন তিনি। এরই মাঝে দেখা করলেন আমিরের সঙ্গে। আমিরের দু'হাতই নেই। পা দিয়ে বল করেন। কাঁধ এবং ঘাড় দিয়ে ব্যাটিং করেন। তাঁর সেই ইচ্ছাশক্তি এবং মানসিক দৃঢ়তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন সচিন। মাস্টার ব্লাস্টার আমিরকে বলেন, ''তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না।''

সচিনকে দেখেই আবেগে ভেসে গেলেন আমির। নিজের নায়ককে সামনে দেখে আমির বলে ওঠেন, ''আজ এত আনন্দ হচ্ছে স্যার, এত আনন্দ হচ্ছে স্যার। যখনই জানতে পারলাম যে আপনি আসছেন।'' সচিনকে উৎসর্গ করে আমির আরও বলেন, ''জীবনে কখনও হার মেনে নিইনি। যা যা স্বপ্ন আছে, তা পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছি। ধীরে-ধীরে শিখতে থাকি। কলেজে পৌঁছাই। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। ২০১৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। আজ আমি যেখানে এসেছি, সেটা আপনার কারণেই হয়েছে। সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন সচিন স্যার আপনিই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

উল্লেখ্য, গতকালই ইনস্টাগ্রামে স্ত্রী ও মেয়ের সঙ্গে কাশ্মীর ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সচিন। সেখানে দেখা যাচ্ছে পাহালগামে প্রথমবার এসে বরফ উপভোগ করছেন সচিন ও তাঁর পরিবার। সেখানে দেখা যাচ্ছে কখনও পাহাড়ি জন্তুর সঙ্গে ছবি পোস্ট করছেন তিনি। কিছুদিন আগে কাশ্মীরের একটি রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল সচিনকে। নিজের সোশ্য়াল মিডিয়াতেই সব ছবি পোস্ট করছেন সচিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget