এক্সপ্লোর

Sachin Deepfake Video: এবার ডিপফেক ভিডিওর জালে কিংবদন্তি সচিন, সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ

Master Blaster: দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল সচিনের নাম।

মুম্বই: সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar) নিয়ে কয়েকদিন আগেই হইচই পড়ে গিয়েছিল। ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার হয়েছিলেন সচিন-কন্যা। এবার খোদ সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়েই তৈরি হল ভুয়ো ভিডিও। ডিপফেক প্রযুক্তির ব্যবহার করে। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মাস্টার ব্লাস্টার।

দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল সচিনের নাম। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল সচিনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে সচিন জানালেন, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটিতে সচিনকে শুধু অ্যাপটির হয়ে প্রচার করতেই দেখা যায়নি, তাঁকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই অ্যাপ থেকে তাঁর কন্যা সারা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তীব্র বিরক্তি প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার। প্রযুক্তির অপব্যবহার নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ বাইশ গজের কিংবদন্তি। দ্রুত পদক্ষেপও দাবি করেছেন সচিন।

 

সচিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটিও পোস্ট করেছেন। লিখেছেন, 'এই ভিডিওটা ভুয়ো। প্রযুক্তির এরকম অপব্যবহার খুবই বিরক্তিকর। এইরকম ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপ দেখলেই রিপোর্ট করুন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোরও সজাগ হওয়ার সময় এসেছে। অভিযোগ পেলে সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। ভুয়ো তথ্য ও ডিপফেক রুখতে ওদের তরফে জরুরি পদক্ষেপ দরকার।' 

এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে সারা তেন্ডুলকর দাবি করেন 'এক্স'-এ কিছু এমন হ্যান্ডল তৈরি হয়েছে যারা ছদ্মবেশে নিজেদের সারা তেন্ডুলকর বলে দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ডিপফেক' ছবি ছড়িয়ে দিচ্ছে। একটি দীর্ঘ পোস্টে সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা ও কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: ম্যাচ ও সিরিজ জিতলেও লজ্জার এই রেকর্ড গড়লেন রোহিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget