এক্সপ্লোর

Sachin Statue : ওয়াংখেড়েতে বসছে 'ঈশ্বরের' মূর্তি, জায়গা বাছতে হাজির নিজেই

Sachin Statue at Wankhere : ঐতিহাসিক ওয়াংখেড়ে এই প্রথম কোনও ক্রিকেটারের মূর্তি বসতে চলেছে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় যে মূর্তি উন্মোচন করা হবে।

মুম্বই : ক্রিকেটের অন্যতম পীঠস্থানে বসছে ক্রিকেট ঈশ্বরের মূর্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হবে সচিন তেন্ডুলকারের পূর্ণাবয়াব মূর্তি (Sachin Statue at Wankhede)। কোন জায়গায় মূর্তি বসানো হবে, সেই জায়গা খতিয়ে দেখতে হাজির হয়ে যা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার। মূর্তি-প্রসঙ্গে কথা বলার মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাধিক ব্যক্তিগত থেকে দলগত ইতিহাস উঠে এল তাঁর গলায়।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমসিএ (MCA) প্রেসিডেন্ট অমোল কালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূর্তি বসানোর কথা জানিয়ে বলেছেন, ঐতিহাসিক ওয়াংখেড়ে এই প্রথম কোনও ক্রিকেটারের মূর্তি বসতে চলেছে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় যে মূর্তি উন্মোচন করা হবে। এমসিএ লাউঞ্জে গোল পাটাতনের ওপর বসানো থাকবে ক্রিকেট ঈশ্বরের পূর্ণাবয়াব মূর্তি। ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে ক্রিকেটারদের মূর্তি বসানোর নজির তেমন একটা নেই ভারতে। শুধুমাত্র নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অন্ধ্রপ্রদেশের ভিডিসিএ স্টেডিয়ামে রয়েছেন সিকে নায়ডুর মূর্তি।

মঙ্গলবার সস্ত্রীক ওয়াংখেড়ে স্টেডিয়াম ঘুরে দেখতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। তিনি বলেছেন, ১৯৯৮ সালে এই মাঠেই সবটা শুরু হয়েছিল। আপ্লুত এই উপহারের খবরে। আমার কেরিয়ারের সেরা মুহূর্ত, ২০১১ সালের বিশ্বকাপ জয়ও এই মাঠেই। সচিন জানিয়েছেন, ছোটবেলায় আচরেকর স্যার এই মাঠে নিয়ে এসেছিলেন, যারপর থেকেই ক্রিকেটার হওয়ার পথে আসল যাত্রা শুরু হয়েছিল। এই মাঠে একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে।

পাশাপাশি সচিনের সরশ মন্তব্য, নিজেকে এখনও ২৫ বছরেরই মনে হয়, হ্যাঁ সঙ্গে ২৫ বছরের অভিজ্ঞতা আরও হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমার কাছে বরাবরই বিশেষ একটা জায়গা। সেখানে আমাকে জায়গা দেওয়ার যে প্রয়াস এমসিএ নিয়েছে, তা খুব ভাল লেগেছে। আজ এমসিএ-র তরফে ডাকা হয়েছিল মূর্তিটি নিয়ে আলোচনা ও তা কোথায় বসানো হবে তা দেখানোর জন্য।

ভারতের হয়ে ২০০ টেস্ট, ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি ২০ ম্যাচে খেলেছেন সচিন তেন্ডুলকর। ভিন্ন মঞ্চ মিলিয়ে মোট ৩৪ হাজার ৩৫৭ রান ও শত শতরানের একমাত্র ও অনন্য নজির রয়েছে ক্রিকেট ঈশ্বরের দখলে। ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের জার্সিতে ক্রিকেট বিশ্বকাপও জিতেছিলেন সচিন। এমসিএ-র তরফে জানানো হয়েছে, আগামী বছর বিশ্বকাপের মঞ্চে যখন গোটা বিশ্বের ক্রিকেট পরিবার এদেশে আসবে, সেই সময়ই ওয়াংখেড়েতে উন্মোচন করা হবে সচিনের মূর্তি। 

আরও পড়ুন- মেসি-স্কালোনি থেকে মার্তিনেজ, ভক্তরা, ফিফার 'বেস্ট' মঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তাইনদের দাপট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget