এক্সপ্লোর

Sachin On Virat: বিরাট সেঞ্চুরির সার্টিফিকেট, 'কিং'কে প্রশংসায় ভরালেন মাস্টার ব্লাস্টার

IND vs WI, 2nd Test: সচিন তেন্ডুলকর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০০ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানেই কোহলি। তাঁর ঝুলিতে ৭৬ শতরান।

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নিজের ৭৬ তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। টেস্টে এটি ছিল প্রাক্তন ভারত অধিনায়কের ২৯ তম শতরান। এবার এই সেঞ্চুরির দরাজ সার্টিফিকেট পেলেন কোহলি তাঁর পূর্বসূরি সচিন তেন্ডুলকরের থেকে। নিজের ইনস্টাগ্রামে কোহলির ইনিংসের প্রশংসা করে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''আরও একটা দিন, আরও একটা সেঞ্চুরি বিরাট কোহলির। দুর্দান্ত খেলছ।'' বিরাট গতকাল নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকান। বাউন্ডারি হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন বিরাট কোহলি।বিরাট ছাড়াও রোহিত, জাডেজা ও অশ্বিন অর্ধশতরান করেন।

উল্লেখ্য, বিদেশের মাটিতে এটি ছিল কোহলির শেষ পাঁচ বছরে প্রথম সেঞ্চুরি। শেষ এসেছিল ২০১৮ সালে। পারথে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন। ফের ২০২৩-এ। এবার পোর্ট অফ স্পেনে। পাঁচ বছর পর বিদেশের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে । কেরিয়ারের পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন বিরাট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন কোহলি। কীভাবে? অনেকে মনে করেন, সচিনের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলি। সচিন নিজেও একাধিকবার সেই কথাই বলেছেন। কোহলির শুক্রবারের সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৬তম সেঞ্চুরি। সচিনকে স্পর্শ করতে গেলে এখনও ২৪ সেঞ্চুরি করতে হবে বিরাটকে। যে সংখ্যাটা নেহাত ছোট নয়। কোহলির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

তবে একটা বিষয়ে সচিনকে পেরোলেন কোহলি। কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলার সময় সচিনের ঝুলিতে ছিল ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাটের সেখানে এতটা বেশি। ৭৬টি সেঞ্চুরি। তালিকায় তিন ও চার নম্বরে থাকা রিকি পন্টিং ও জাক কালিস অনেক পিছনে। পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় পন্টিংয়ের ঝুলিতে ছিল ৬৮টি সেঞ্চুরি। পাঁচশোতম ম্যাচ খেলার সময় দক্ষিণ আফ্রিকার জাক কালিস করেছিলেন ৬০টি সেঞ্চুরি। সেক্ষেত্রে অভিনব ও বিরল এক কীর্তি গড়লেন কোহলি। পাঁচশোতম ম্যাচ খেলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার নিরিখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget