এক্সপ্লোর

মান পড়েছে, ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য থাকলেই বাঁচবে টেস্ট ক্রিকেট: সচিন

২২ গজে ২৪ বছর। ক্রিকেটীয় মানচিত্রে এমন নক্ষত্র একটাই। নাম সচিন রমেশ তেন্ডুলকর।

ইন্দৌর: ১৯৮৯ সালের ১৫ নভেম্বর। পাকিস্তানের করাচি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ৪ তরুণ প্রতিভার। পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল ওয়াকার ইউনিস এবং শাহিদ সাইদের। আর ভারতের হয়ে অভিষেক হয়েছিল সলিল অঙ্কোলা এবং এক বিস্ময় বালকের। শাহিদ, ওয়াকার ও সলিল এই তিন জনের মধ্যে ওয়াকার ইউনিসের নাম ডাক থাকলেও বাকি ২জন সেভাবে নজরেই আসেননি। আর যে বিস্ময় বালক সেদিন পাক আক্রমণের সামনে রক্তাক্ত হওয়ার পরও বলেছিল, ‘ম্যায় খেলেগা’, সে টিকে গেল সবথেকে বেশি দিন। ২২ গজে ২৪ বছর। ক্রিকেটীয় মানচিত্রে এমন নক্ষত্র একটাই। নাম সচিন রমেশ তেন্ডুলকর।

বিশ্ব ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের ওপর রান। একদিনের আন্তর্জাতিকে ১৮ হাজার ৪২৬ আর টেস্টে ১৫ হাজার ৯২১ রানের একমাত্র মালিক। সব মিলিয়ে সাড়ে ছশোর ওপর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা। ঝুলিতে ১০০টি আন্তর্জাতিক শতরান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২০০ রান করা। সঙ্গে ২০০টি আন্তর্জাতিক উইকেট।  গোটা ভূ-বিশ্বে এই প্রতিভা একটাই। ১৬ বছরে আন্তর্জাতিকে অভিষেক করা সচিন থেমে ছিলেন ২৪ বছর পর। ১৯৮৯ থেকে ২০১২, নভেম্বরেই শুরু আর নভেম্বরই শেষ। কলকাতায় ১৯৯তম আর ওয়াংখেড়েতে ২০০তম টেস্ট খেলে ব্যাট, প্যাড তুলে রেখেছেন সচিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই ম্যাচের পর কেটে গিয়েছে অর্ধ দশকের বেশি সময়। সচিন সবথেকে বেশি কী মিস করেন?

ড্রেসিং রুম। ভারতীয় ক্রিকেটের সাজঘর। ভারতীয় ক্রিকেটে পাঁচ পাঁচটি জেনারেশনের সঙ্গে খেলা একমাত্র ক্রিকেটার মিস করেন ড্রেসিং রুমের গন্ধ, স্বাদ, মেজাজ, রসিকতা। সবটা।

সচিনের জীবনের একশোটা শতরানের মধ্যে সবথেকে প্রিয় কোনটা?

১৯৯৮ সালে ভারত সফরে অস্ট্রেলিয়া। স্পিন যাদুকর শেন ওয়ার্নকে খেলতে বিশেষ প্রস্তুতি নিলেন সচিন। বন্ধু সাইরাজ বাহুতুলে ও নীতীশ কুলকর্নিকে নিয়ে পিচ খুড়িয়ে অনুশীলন। ওই সিরিজ কার্যত পরিণত হল শেন বনাম সচিন দ্বৈরথে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের ইনিংস। ক্রিকেট বিশ্বের কাছে তো বটেই সচিনের কাছে এই ইনিংস স্মরণীয়। তারপর ১৯৯৯-তে পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইতেই ফের শতরান। ২০০৪ সালে পিঠের ব্যাথা নিয়ে ব্যাটিং এবং একটাও কভার ড্রাইভ না মেরে সিডনিতে দ্বিশতরান। স্মৃতিমেদুর সচিন তাঁর একশো শতরানের মধ্যে এই ইনিংসগুলোকে রেখেছেন সবার ওপরে। তবে ১৯৯১ সালের পার্থ টেস্টের শতরান তাঁর ভাবধারা বদলে দিয়েছিল। অজি আক্রমণ সামলিয়ে শতরানের পর তাঁর মনে হয়েছিল, এই আক্রমণের মুখোমুখি হতে পারলে পৃথিবীর যেকোনও প্রান্তে যেকোনও আক্রমণের সম্মুখীন হতে পারবেন। এরপর বিশ্বের তাবড় তাবড় পেস বোলারদের সচিন খেলেছেন অবলীলায়। তাঁর সময়ের দুই শ্রেষ্ঠ স্পিনার শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলিধরনকে খেলেছেন তুড়ি মেরে।

এই সচিনই আশঙ্কিত, যে ভাবে ‘টেলর মেড’ পিচ বানিয়ে টেস্ট খেলা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে ক্রিকেটের। ব্যাট, বলের দ্বৈরথ তখনই জমে ওঠে যখন ভারসাম্য থাকে। বরাদ করা পিচে সেই ভারসাম্য হারাচ্ছে। কোথাও ব্যাটসম্যানরা সহায়তা পাচ্ছে বেশি তো কোথাও পিচ হয়ে উঠছে বোলারদের স্বর্গরাজ্য। এতে মান কমছে ক্রিকেটেরই। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে প্রয়োজন স্পোর্টিং উইকেট, মত সচিনের। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তীর মতে অ্যাশেজই হওয়া উচিত লাল বলের ক্রিকেটের প্রকৃষ্ট উদাহরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget