এক্সপ্লোর

Sachin Tendulkar: ক্রিকেট ছেড়ে এবার ক্যুইজ মাস্টারের ভূমিকায় সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar Latest News: সচিনকে জাতীয় আইকনের স্বীকৃতি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। গত ২৩ অগাস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হয় সচিনকে।

মুম্বই: ক্রিকেট ছেড়ে এবার ক্যুইজ মাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। একদমই অবাক হওয়ার কিছু নেই। সত্যিই ক্যুইজ মাস্টারের ভূমিকায় দেখা গেল মাস্টার ব্লাস্টারকে (Master Blaster)। তবে কোনও হটসিটে নয়। নিজের সোশ্যাল মিডিয়াতেই (Social media) ক্যুইজ মাস্টারের ভূমিকায় দেখা গেল কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারকে। বরবারই সোশ্য়াল মিডিয়ায় তিনি সক্রিয়। ক্রিকেট থেকে দূরে নিজের জীবনদর্শনকে সোশ্য়াল মিডিয়ায় ভক্তদের সামনে তুলে ধরেন সচিন মাঝে মাঝেই। এদিন নিজের পোস্ট মাস্টার ব্লাস্টারকে তিনটি প্রশ্ন তাঁর ভক্তদের উদ্দেশে করতে দেখা যায়। সেগুলো হল, ১. আপনি কি জানেন যে ১৯৭৫ সালে ভারত প্রথমবার বিশ্বকাপ জেতে। ২. আপনি কি জানেন যে ভারতের দ্রুততম রানার কখনওই উইকেটের মাঝে দৌড়াতেন না? ৩. আপনি কি জানেন যে একটা সেরা থ্রো ভারতকে বিশ্বে সবার সেরা করে তুলেছিল ২০২১ অলিম্পিক্সে? ৪. আর একজন মহিলা যার হ্যান্ডওয়ার্ক ও ফুটওয়ার্ক গোটা দেশকে গর্বিত করে তুলেছিল, আপনি তাঁকে চেনেন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

প্রত্য়েকেই এই প্রশ্নের উত্তরও দিয়েছেন কমেন্ট বক্সে। তাতে বেশিরভাগই উত্তর দিয়েছেন প্রথম প্রশ্নের হকি বিশ্বকাপ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন মিলখা সিংহ, তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন নীরজ চোপড়া ও চতুর্থ প্রশ্নের উত্তরে দিয়েছেন পি টি উষা। 

উল্লেখ্য, কিছুদিন আগেই সচিনকে জাতীয় আইকনের স্বীকৃতি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। গত ২৩ অগাস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই তাঁকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হয়। সেখানেই তিনি নির্বাচন কমিশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেন। তিন বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। নির্বাচন কমিশনের সঙ্গে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে সচিনকে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান শ্রী রাজীব কুমার, নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে এবং শ্রী অরুণ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২৪ সালেই লোকসভা ভোট। ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে সচিনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট সচেতনা বৃদ্ধি করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে সচিনকে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে জানানো হয়, 'ক্রিকেট কিংবদন্তি তথা ভারতরত্ন শ্রী সচিন রমেশ তেন্ডুলকর এবার একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। জাতীয় আইকন হিসাবে ওঁ নির্বাচন কমিশনের তরফে ভোটারদের সচেতন ও শিক্ষিত করবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget