এক্সপ্লোর

Sachin On Indian Hockey: দলগত প্রচেষ্টায় অলিম্পিক্সে এই সাফল্য, মনপ্রীতদের শুভেচ্ছা সচিনের

৪৯ বছর পর অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ হকি দল। অলিম্পিক্সে দলের এই সাফল্যকে কুর্ণিশ জানালেন সচিন তেন্ডুলকর।

মুম্বই: টোকিও অলিম্পিক্সে হকিতে রবিবার অনন্য নজির গড়েছে ভারত। ৪৯ বছর পর অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ হকি দল। অলিম্পিক্সে দলের এই সাফল্যকে কুর্ণিশ জানালেন সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জয়ের মুহূর্তের একটি ছবির সঙ্গে পোস্ট করে লিখেছেন, 'ভারতীয় হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। দারুণ পারফর্ম করেছে ওরা। অসাধারণ টিম গেম, একতা দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আমরা সবাই তোমাদের জন্য গলা ফাটাব। পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। চক দে ইন্ডিয়া...।' 

গ্রুপ পর্বে বরবরই অপ্রতিরোধ্য ছিল ভারতীয় হকি দল। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। ৭-১ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে মনপ্রীত, দিলপ্রীতদের। কিন্তু ওই একটি ম্যাচ বাদ দিলে বাকি কোনও ম্যাচেই আর পেছনে ফিরে তাকাতে হয় ভারতীয় দলকে। সব ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। 

ভারতের হয়ে তিনটে গোল করেন দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ। প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত সিংহ। হাফটাইমে ২-০ গোলে লিড করছিল ভারত। কিন্তু এরপরই তৃতীয় কোয়ার্টারে এসে ১ গোল শোধ করে গ্রেট ব্রিটেন। তৃতীয় কোয়ার্টারে যদিও সমতা ফেরাতে পারেনি গ্রেট ব্রিটেন। এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে আরও একটি গোল করেন হার্দিক সিংহ। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি গ্রেট ব্রিটেন। শেষ চারের লড়াইয়ে সামনে এবার বেলজিয়াম। বেশ শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়াম। 

এর আগেও অলিম্পিক্স থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য পাওয়ার পর তা নিজের নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্য়ক্ত করতে দেখা গিয়েছে সচিনকে। মীরাবাঈ চানু অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক পাওয়ার পরও সচিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সিন্ধুকে নিয়েও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget