এক্সপ্লোর

SAFF U20 Championship: চার গোল গুরকিরতের, সিনিয়রদের মতো সাফ চ্যাম্পিয়ন জুনিয়র ভারতীয় দলও

Gurkirat Singh: ১৯ বছরের তরুণ গুরকিরত সিংহ সর্বোচ্চ গোলদাতা হয়ে 'গোল্ডেন বুট' জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।

ভুবনেশ্বর: ভারতের সিনিয়র দল বর্তমানে সাফ কাপের বিজয়ী দল। এবার জুনিয়র 'ব্লু টাইগার্স'রাও জিতে নিলেন অনুর্ধ্ব ২০ সাফ কাপ (SAFF U20 Championship) খেতাব জিতে নিল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ৫-২ স্কোরলাইনে হারিয়ে খেতাবে কব্জা করল ভারতীয় তরুণরা।

হাড্ডাহাড্ডি লড়াই

দুর্ধর্ষ ফাইনালে ভারতের দুরন্ত জয়ের নায়ক গুরকিরত সিংহ (Gurkirat Singh)। ম্যাচে তিনি একাই চার চারটি গোল করেন। এর জেরেই ভারতীয় দল এই ম্যাচে জয় পেল। টুর্নামেন্টে মোট আটটি গোল করে গুরকিরত সিংহই সর্বোচ্চ গোলদাতা হয়ে 'গোল্ডেন বুট' জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। গুরকিরতের পাশাপাশি হিমাংশু জাঙ্গরা ভারতের হয়ে অন্য গোলটি করেন। বাংলাদেশের হয়ে ভারতের জালে বল জড়ান মহম্মদ রাজন ও শাহিন মিয়া। 

ম্যাচের শুরতেই প্রথম মিনিটে গুরকিরতকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। গুরকিরত গোল করতে কোনও ভুল করেননি। গুরকিরত আরও দুইটি গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। তার খেসারত দিয়ে হয় ভারতকে। বাংলাদেশ প্রথমার্ধের শেষের দিকে ম্যাচে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের শুরুটাও ওপার বাংলার দলই বেশি ভাল করে। ভারতকে থিতু হওয়ার সুযোগটাও দেয়নি বাংলাদেশ। ৪৮ মিনিটেই ম্যাচের দ্বিতীয় গোলটি করে লিড নিয়ে নেয় বাংলাদেশ।

গুরকিরতের হ্যাটট্রিক

ভারতীয় দলও কিন্তু হাল ছেড়ে দেয়নি। ৬০ মিনিটে সেই গুরকিরতই ভারতের হয়ে ম্যাচে সমতা ফেরান। জাঙ্গরা নির্ধারিত সময়ের মধ্যেই কয়েকবার গোল করার সুযোগ পান বটে, তবে বাংলাদেশের জমাট রক্ষণের সামনে তার থেকে লাভের লাভ কিছু হয়নি। ৯০ মিনিটে ম্যাচের মীমাংসা না হওয়ায় তা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শুরুতেই ভারতকে এগিয়ে দেন জাঙ্গরাই। ম্যাচের চতুর্থ গোলটি আসে গুরকিরতের পা থেকেই, সম্পূর্ণ হয় হ্যাটট্রিক। তবে হ্যাটট্রিকের পর কিন্তু থেমে যাননি মুম্বই সিটির তরুণ তারকা। বরং ম্যাচের সেরা গোলটি তারপরেই করেন তিনি। পেনাল্টি বক্সের বাইরে থেকে এক দূরপাল্লার অসামান্য শটে আবারও বল জালে জড়ান গুরকিরত। ম্যাচ শেষ হয় ৫-২ স্কোরে। 

আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্টকে হাফ ডজন গোলের মালা পরিয়ে মরসুম শুরু বায়ার্নের, জিতল আর্সেনালও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget