এক্সপ্লোর

Sai Praneeth: মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ব্যাডমিন্টন কেরিয়ারকে বিদায় সাই প্রণীথের

Sai Praneeth Retirement: টোকিও অলিম্পিক্সের পর থেকেই চোট আঘাতে বারবার ভুগতে হচ্ছিল প্রণীথকে। তাই নিজের খেলােয়াড় জীবন আর দীর্ঘায়িত করতে চাননি হায়দরাবাদি শাটলার। 

হায়দরাবাদ: বয়স মাত্র ৩১। এই বছরে যে কোনও ক্রীড়াবিদ তাঁর ফর্মের শিখরে থাকেন সাধারণত। কিন্তু এই বয়সেই আন্তর্জাতিক ব্যাডমিন্টন কেরিয়ারকে বিদায় জানালেন সাই প্রণীথ (Sai Praneeth)। বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক রয়েছে এই ব্যাডমিন্টন প্লেয়ারের। সূত্রের খবর, এবার যুক্তরাষ্ট্রে নিজের কোচিং কেরিয়ার গড়তে চান প্রণীথ (Sai Pranneth)। টোকিও অলিম্পিক্সের পর থেকেই চোট আঘাতে বারবার ভুগতে হচ্ছিল প্রণীথকে। তাই নিজের খেলােয়াড় জীবন আর দীর্ঘায়িত করতে চাননি হায়দরাবাদি শাটলার। ২০১৭ সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন সাই।

অবসরবেলায় নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাই। তিনি লিখেছেন, ''মিশ্র একটা অনুভূতি নিয়েই আমি জানাচ্ছি যে আমি আন্তর্জাতিক ব্য়াডমিন্টন থেকে অবসরগ্রহণ করলাম। গত ২৪ বছর ধরে এই খেলাটি আমার জীবনে সবকিছু ছিল। আমার সব ভক্তদের জন্য বলতে চাই যে, আপনাদের প্রতিনিয়ত সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি ছিল। প্রতিটা চিৎকার ও প্রতিবার জাতীয় পতাকা যখন উড়তে দেখতাম, নিজের আত্মবিশ্বাস আরও বেড়ে যেত। আরও বেশি উদ্বুদ্ধ হতাম।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sai Praneeth (@saipraneeth92)

আপাতত যা খবর কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রণীথ। যুক্তরাষ্ট্রে ট্রায়াঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে কোচিং স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। প্রণীথ নিজেই জানিয়েছেন, ''আমি হয়ত এপ্রিলের মাঝামাঝি সেই ক্লাবে যোগ দেব। ক্লাবের হেডকোচ হিসেবেই যোগ দিচে চলেছি। তাই আমাকে সব প্লেয়ারকে দেখতে হবে। অবশ্যই, যখন ওখানে থাকব, তখন পুরো বিষয়টা নিয়ে বলতে পারব।''

গত দু দশকে একাধিক টুর্নামেন্টে জিতেছেন প্রণীথ। কিন্তু ২০১৭ সিঙ্গাপুর ওপেন সিরিজ জয় ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ খেতাব উল্লেখযোগ্য। সাইনা নেহওয়াল, কিদম্বী শ্রীকান্ত ও পিভি সিন্ধুর পর চতুর্থ ভারতীয় শাটলার হিসেবে সুপার সিরিজ জেতেন সাই। কেরিয়ারের সেরা র্যাঙ্কিং ছিল প্রণীথের ১০। টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য়বশত সবাইকে হতাশ করন তিনি। গ্রুপ পর্ব থেকেই সব ম্য়াচ হেরে ছিটকে যান প্রণীথ। কেরিয়ারের শেষ পর্বে গোপীচাঁদের অ্য়াকাডেমির ছাত্র ছিলেন প্রণীথ। ২০১৯ সালে অর্জুন পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছিলেন হায়দরাবাদের এই শাটলার। 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget