এক্সপ্লোর

Sandeep Lamichhane: ধর্ষণকাণ্ডে এবার ৮ বছরের জেল হেফাজত সন্দীপ লামিছানের, গুনতে হবে আর্থিক জরিমানাও

Sandeep Lamichhane Update: ঘটনাটি গত বছরের অগাস্ট মাসের। ১৭ বছরের এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ।

কাঠমাণ্ডু: শুনানি পিছিয়ে যাওয়ায় গত বছর এশিয়া কাপে মাঠে নামতে পেরেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পার পেলেন না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে ৮ বছরের জেলের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হল। গত ২৯ ডিসেম্বর কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করেছিল। এরপরই মনে করা হয়েছিল যে বড়সড়ভাবে ফাঁসতে চলেছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা এই লেগস্পিনার। শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হল। আর্থিক জরিমানাও করা হয়েছে সন্দীপকে। 

সন্দীপের বিরুদ্ধে অভিযোগ কী?

ঘটনাটি গত বছরের অগাস্ট মাসের। ১৭ বছরের এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ। নিজেকে নির্দোষ বলে দাবি করেন। নেপালের দণ্ডবিধির ২১৯ ও ক্রিমিনাল কোডের ২০৭৪ ধারা অনুযায়ী শুরু হয় মামলা। গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে ৬ সেপ্টেম্বর ২২ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। চার্জশিটে জেলা অ্যাটর্নি নির্যাতিতাকে শারীরিক ও মানসিক ক্ষতির জন্য লামিছানের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। চার্জশিট দাখিল হওয়ার পরই লামিছানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিছানেকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছিলেন সন্দীপ। এরপর গত বছর ১২ জানুয়ারি পাটান হাইকোর্ট সন্দীপের জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি ধ্রুবরাজ নন্দ ও বিচারপতি রমেশ দাহালের বেঞ্চ ব্যক্তিগত ২০ লক্ষ টাকার বণ্ডে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেন সন্দীপকে। এরপর জাতীয় দলে ফিরেছিলেন লামিছানে। গত বছর ৫ নভেম্বর শেষবার দেশের জার্সিতে খেলেছেন এশিয়া কাপে। ওমানের বিরুদ্ধে সেই ম্যাচে সন্দীপ ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেছিলেন সন্দীপ। এছাড়াও বিগ ব্যাশ লিগ, পিসিএল ও সিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চইজি লিগে খেলেছেন ও নাম কামিয়েছেন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি ওয়ানডে উইকেট শিকারের রেকর্ড রয়েছে তাঁর দখলে। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট শিকারের দৌড়ে তিনি এগিয়ে আছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ান ডে ম্যাচে ১১২ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও ৫২ টি-টোয়েন্টি ম্যাচে ৯৮ উইকেট ঝুলিতে পুরেছেন। 

সেরা শিরোনাম

Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
Baba Aparajith Retirement: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget