এক্সপ্লোর

Sandeep Nangal Demise: কবাডি ম্যাচ চলাকালীন গুলি, নিহত জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

কবাডি ম্যাচ চলছিল। আচমকাই সেখানে দুষ্কৃতীদের হানা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ নঙ্গলের (Sandeep Nangal)।

জলন্ধর: কবাডি ম্যাচ চলছিল। আচমকাই সেখানে দুষ্কৃতীদের হানা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ নঙ্গলের (Sandeep Nangal)।

একটি প্রতিযোগিতার আয়োজনের জন্য ইংল্যান্ড থেকে পঞ্জাবের জলন্ধরে এসেছিলেন সন্দীপ নঙ্গল। প্রতি বারই এই কবাডি প্রতিযোগিতার আয়োজন করতে তিনি পঞ্জাবে আসেন। কিন্তু এবার তাঁর আর স্ত্রী এবং দুই ছেলের কাছে ফেরা হল না। দুষ্কৃতীদের গুলিতে প্রয়াত হলেন ৪০ বছরের সন্দীপ।

সোমবার তখন সন্ধ্যা ৬টা। জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীনই গুলিবিদ্ধ হন সন্দীপ।

এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কবাডি খেলেছেন সন্দীপ নঙ্গল। শুধু ভারতে নয়, কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডেও দাপটের সঙ্গে খেলেছেন সন্দীপ। স্টপার পোজিশনে খেলতেন। নিজের অপরিহার্যতার জন্য সার্কিটে ‘ডায়মন্ড’ নামে পরিচিত ছিলেন।

সন্দীপের মৃত্যুতে সকলেই শোকে বিহ্বল। জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিংহ জানিয়েছেন, আট থেকে দশটি গুলি চালানো হয়েছিল সন্দীপকে লক্ষ্য করে। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১২জন দুষ্কৃতী হামলা চালায় সন্দীপের উপর। কেউ কেউ বলছেন, চার জন বন্দুকধারী ছিল। কেউ কেউ জানাচ্ছেন, গলফ খেলার কিছু সরঞ্জাম নিয়ে বচসা শুরু হয়েছিল। সেখান থেকেই এত বড় ঘটনা ঘটে।

প্রসঙ্গত যে কবাডি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন খুন হয়েছেন, সেই প্রতিযোগিতারই অন্যতম সংগঠক ছিলেন সন্দীপ। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এখন ইংল্যান্ডেই থাকেন সন্দীপ। প্রতি বছরই এই কবাডি প্রতিযোগিতা আয়োজনের জন্য ভারতে আসতেন। স্ত্রী, ছেলেরা তাঁর সঙ্গে আসেননি। পরিবারের কাছে আর ফেরা হল না সন্দীপের।

আরসিবির নেতৃত্বে পেয়েই মাহি বন্দনা, কোথায় মিল ২ জনের, জানালেন ফাফ

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget