এক্সপ্লোর

Asian Cup: লক্ষ্য বিশ্বকাপ খেলা, এএফসি কাপই পাখির চোখ সন্দেশ ঝিঙ্ঘানের

Asian Cup 2022:এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে।

কলকাতা: কাল থেকে শুরু এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের বাছাই পর্বের ম্যাচ। ঘরের মাঠে যুবভারতীতে খেলতে নামছে ভারতীয় দল। কাল কম্বোডিয়ার বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ইগর স্টিমাচের (Igor Stimac) দল। তিনটি ম্যাচ পরপর খেলবে ভারত (India)। সেই ম্যাচগুলোয় জিতে এএফসি কাপের (AFC Cup) মূলপর্বে আগামী বছর খেলাই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের। দলের অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘান ম্যাচের আগের দিন বলেন, ''বিশ্বকাপ খেলা সবার স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন। যে কোনও ফুটবলার হোক বা সমর্থক, সবাই বিশ্বকাপের স্বাদ পেতে চান। কিন্তু সেই পর্যায়ে পারফর্ম করতে হলে ধারাবাহিকভাবে এএফসি এশিয়ান কাপে ভাল খেলতে হবে আমাদের। ম্যাচ জিততে হবে আমাদের। এশিয়ান কাপ থেকে বিশ্বকাপের লক্ষ্যে এগােতে চাই আমরা।''

আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের আগে ভারতীয় কোচ ইগর স্টিমাচ তাঁর দলের রক্ষণ ও আক্রমণ বিভাগের খুঁটিনাটি নিয়ে যতই চিন্তায় থাকুন, সবুজ-মেরুন শিবিরের পাঁচ খেলোয়াড়কে ছাড়া তাঁর পক্ষে দল নামানো কঠিনই হবে বোধহয়।

রক্ষণের তিন প্রহরী প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন ও শুভাশিস বোস এবং আক্রমণ বিভাগে লিস্টন কোলাসো ও মনবীর সিংকে মাঠের বাইরে রেখে তিনি এশিয়ান কাপ বাছাই পর্বের তিনটি ম্যাচে দল নামাবেন বলে মনে হয় না।

গত মাসের শেষে জর্ডনের বিরুদ্ধে শেষ ফ্রেন্ডলি ম্যাচে কোলাসোকে চোটের জন্য নামাতে পারেননি ভারতীয় কোচ। কিন্তু প্রথম এগারোয় ছিলেন বাকি চারজনই। তার আগেই এএফসি কাপের গ্রুপ লিগে পরপর ম্যাচ খেলেছিলেন সবুজ মেরুন শিবিরের এই তারকারা। ফলে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে থাকতে পারেননি কেউই।

গ্রুপ ডি-তে বুধবার ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে কম্বোডিয়ার বিরুদ্ধে, শনিবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এবং আগামী মঙ্গলবার তাদের শেষ প্র্রতিপক্ষ হংকং। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নিচে রয়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে।

আরও পড়ুন: ''কাল থেকেই পকেটে রেখেছিলাম কাগজটি, ছেলেকে একটু অন্যভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালাম''

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget