এক্সপ্লোর

Sania Mirza News: ষষ্ঠ বাছাইদের হারিয়ে উইম্বলডনে চমক, দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বেথানি

পুত্রসন্তান জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া।

লন্ডন: দীর্ঘ বিরতির পর গ্র্যান্ড স্ল্য়ামে নেমেই জয়। উইম্বলডনে খেলতে নেমেই চমক দেখালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। উইম্বলডনের (Wimbledon) ডবলসে খেলতে নেমে শুধু দুরন্ত জয়ই পেলেন না সানিয়া মির্জা ও তাঁর মার্কিন সঙ্গী বেথানি মাটেক স্যান্ডস, হারালেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাইদের। স্ট্রেট সেটে ডেসারে ক্রজ়িক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে হারালেন সানিয়া মির্জারা। দীর্ঘ দিন পর কোর্টে ফিরে জয় পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন ভারতীয় টেনিস সুন্দরী।

উইম্বলডনে ফিরেই জয়ের মুখ দেখলেন সানিয়া। বৃহস্পতিবার তিনি বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে জিতলেন মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ। সানিয়া-বেথানি জুটি ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে হারান অ্যালেক্সা গুয়ারাচি এবং ডেসারে ক্রজ়িক জুটিকে। ম্যাচ চলেছে এক ঘন্টা ২৮ মিনিট।

পুত্রসন্তান জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। তাও ভালো কিছু করে দেখানোর জন্য মরিয়া ছিলেন হায়দরাবাদী টেনিস তারকা। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন সানিয়া ও তার মার্কিন সঙ্গী। প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেট জেতেন সানিয়া ও বেথানি। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি সানিয়া-বিথ্য়ানি জুটি। ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুড়ে নেন তাঁরা। 

আগামী মাসেই টোকিও অলিম্পিক্সে নামবেন সানিয়া। সেখানে তাঁর সঙ্গী ভারতেরই অঙ্কিতা রায়না। ফলে উইম্বলডন সানিয়ার কাছে গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। অঙ্কিতা নিজেও উইম্বলডনে মহিলা ডাবলসে খেলছেন লরেন ডেভিসকে সঙ্গে নিয়ে।

সন্তান জন্মের পর এ বছর জানুয়ারিতে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে জিতেছিলেন সানিয়া। তার আগে দীর্ঘদিন তিনি কোর্টের বাইরে ছিলেন। তবে উইম্বলডনের প্রথম রাউন্ডে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছে ভারতের মহিলা টেনিসের অন্যতম সেরা খেলোয়াড়কে। কয়েকদিন ধরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রস্তুতির ছবি ও ভিডিও পোস্ট করছিলেন। কড়া অনুশীলনের পরেই উইম্বলডনে নেমেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিকের ঘরণী।

সেরা শিরোনাম

Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget