এক্সপ্লোর

Sanket Sargar Wins Medal: চোট নিয়েও মরিয়া লড়াইয়ে ভারোত্তোলনে দেশকে রুপো দিলেন সঙ্কেত

CWG 2022: ওজন তুলতে গিয়ে তিনি চোট পেলেন। তবু লড়াই ছাড়লেন না। মরিয়া লড়াইয়ে দেশকে চলতি কমনওয়েলথ গেমস থেকে প্রথম পদক এনে দিলেন।

বার্মিংহাম: ওজন তুলতে গিয়ে তিনি চোট পেলেন। তবু লড়াই ছাড়লেন না। মরিয়া লড়াইয়ে দেশকে চলতি কমনওয়েলথ গেমস থেকে প্রথম পদক এনে দিলেন। তিনি, সঙ্কেত সরগর (Sanket Sargar)। পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেলন তিনি।

১ কেজির জন্য সোনা হাতছাড়া

৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেলেন সঙ্কেত। তাঁর হাত ধরেই বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। সঙ্কেত স্ন্যাচে ১১৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি ওজন তুলতে গিয়ে তিনি কনুইয়ে চোটও পান। সব মিলিয়ে ২৪৮ কেজি ওজন তোলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জেতেন মালয়েশিয়ার আনিক।

 
প্রথম ম্যাচেই জয়

এ বারে ভারতীয় কমনওয়েলথ (Commonwealth Games) স্কোয়াডের কণিষ্ঠতম সদস্য অনাহত সিংহ (Anahat Singh)। সিনিয়র স্তরে শুক্রবারই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ১৪ বছরের অনাহত। আর প্রথম ম্যাচে নেমেই দাপটের সঙ্গে জয় তুলে নিলেন দিল্লির তরুণী।

সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইন্সের জাডা রসকে তিন গেমের লড়াইয়ে হারালেন অনাহত। প্রথম গেমে জাডা লড়াই করার চেষ্টা করেছিলেন বটে, তবে অনাহত ১১-৫ প্রথম গেম জিতে নেন। পরের দুই গেমে আরও দাপুটে ছন্দে প্রতিপক্ষকে কার্যত লড়াই করার সুযোগটাই দেননি অনাহত। পরের দুই গেম তিনি যথাক্রমে ১১-২ এবং শেষ গেমে এক পয়েন্টও না হারিয়ে ১১-০ স্কোরে ম্যাচ জিতে নেন। পরের ম্যাচে, রাউন্ড অফ ৩২-এ অনাহত বিশ্বের ১৯ নম্বর এমিলি উইটলকের মুখোমুখি হবেন।

 প্রথম দিনও নজরকাড়া পারফরম্যান্স

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম দিন দুর্দান্ত কেটেছে ভারতের। মহিলাদের হকিতে ঘানার (Ghana) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। মহিলাদের টেবিল টেনিসে (Table Tennis) টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। অন্যদিকে বক্সিংয়ে শিবা থাপা পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন। আবার প্রথম দিনে ক্রিকেটে খারাপ দিন গিয়েছে ভারতের। মহিলা ক্রিকেট দল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হেরে গিয়েছে।

আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টি হেরে কাকে দুষলেন অধিনায়ক পুরান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget