এক্সপ্লোর

Nicholas Pooran: প্রথম টি-টোয়েন্টি হেরে কাকে দুষলেন অধিনায়ক পুরান?

IND vs WI 1st T20: ব্রায়ান লারার ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে ৬৮ রানে প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয় নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। 

ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও (IND vs WI 1st T20) হতাশাজনকভাবে সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। ব্রায়ান লারার ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে ৬৮ রানে প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয় নিকোলাস (Nicholas Pooran) পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। 

মাঠে দর্শকদের প্রবল সমর্থন সত্ত্বেও আশানুরূপ পারফর্ম করতে না পারার আক্ষেপ শোনা গেল পুরানের গলায়। এক সময় পর পর উইকেট ফেলে ভারতকে বেশ চাপেই ফেলে দিতে সক্ষম হয়েছিল উইন্ডিজ। তবে দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসে সবটা এলোমেলো হয়ে যায়। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তোলে। জবাবে আট উইকেটের বিনিময়ে ১২২ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। সুবিধাজনক জায়গা থেকেও ভারতকে এত রান করতে দেওয়ায় বোলারদেরই বিঁধলেন পুরান। 

ব্যাটাররা ব্যর্থ

ম্যাচ শেষে পুরান বলেন, '১৮ ওভারে স্কোর ১৫০ ছিল। তারপরে বোলাররা একেবারেই পরিকল্পনা অনুযায়ী বল করেনি। আমরা তারই খেসারত দিলাম এবং সকলেই সেটা বুঝতে পারছে। ১৯০ রান তাড়া করাটা কোনওসময়ই সহজ ছিল না। আমরা শুরুটা ভাল করেছিলাম বটে, তবে ব্যাটাররা লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন। আমরা যখনই ম্যাচে ফিরে আসার প্রচেষ্টা করি, তখনই উইকেট হারিয়েছি। ফলে লড়াইটাই ঠিকমতো করতে পারিনি। ১০ ওভারের মধ্যেই তো আমাদের চার উইকেট পড়ে গিয়েছিল, তারপরে আর ম্যাচ জেতা সম্ভব ছিল না।'

পরিকল্পনা

উইন্ডিজের হয়ে ম্যাচে স্পিনার আকিল হোসেন চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে এক উইকেট নেন। সেই জায়গায় ফাস্ট বোলারদের প্রায় সকলেই রান লুটান। তবে এই পিচে আরেক স্পিনার না খেলানোটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মানতে নারাজ পুরান। 'হ্যাঁ, এই ম্যাচে সত্যিই স্পিনাররা ভাল বল করেছে। তবে আমাদের পরিকল্পনা ছিল ওদের (ভারত) ১৭০ থেকে ১৮০ রানের মধ্যে সীমাবদ্ধ রাখব। দলে অতিরিক্ত একজন অলরাউন্ডার থাকায় সেই রান তাড়া করতে আমাদের সুবিধাই হত। কিন্তু রানটা একটু বেশিই ছিল।' দাবি পুরানের।

আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ম্যাচ বদলে দুই বিশেষ ব্যক্তিকে কৃতজ্ঞতা জানালেন কার্তিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget