এক্সপ্লোর

Santosh Trophy: সন্তোষ ট্রফিতে মধ্যপ্রদেশকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলা

Bengal Football Team: পরপর তিন ম‍্যাচে জয়ের পাশাপাশি ১৩টি গোল করে ফেলেছে বাংলা।

কলকাতা: সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার ফুটবলারদের গোলের বন্যা। ফের বড় জয় পেল বাংলা। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা যেন স্বপ্নের ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে দমন ও দিউকে ৫-০-তে হারায় বাংলা। আর বুধবার মধ্যপ্রদেশকে ৫ গোল দিল নরহরি শ্রেষ্ঠরা। মধ্যপ্রদেশ কোনও গোল করতে পারেনি।

পরপর তিন ম‍্যাচে জয়ের পাশাপাশি ১৩টি গোল করে ফেলেছে বাংলা। পরের পর্ব কার্যত নিশ্চিত। যদিও আরও ২টি ম্য়াচ বাকি আছে বাংলার। মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের বিরুদ্ধে। যে কারণে সতর্ক বাংলার ছেলেরা।                         

বুধবার পাঁচ গোলের মধ্যে রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠ জোড়া গোল করেন। একটি গোল করেছেন তোতন দাস। তিন ম্যাচে রবির গোল সংখ‍্যা হল ৫ এবং নরহরি সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ৪টি গোল করেছেন।                            

মহারাষ্ট্রের কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে তৃতীয় ম‍্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলা। ম‍্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। পরে ২৪ এবং ৪৫ মিনিটে দু'টি গোল করেন নরহরি। বিরতির আগেই ৩-০ এগিয়ে যায় বাংলা। পরের অর্ধের শুরুতেই ৫৩ মিনিটে গোল করে ৪-০ করেন তোতন দাস। আর ৬২ মিনিটে ফের রবির গোলে মধ্যপ্রদেশের কফিনে শেষ পেরেকটি পোঁতে বাংলা।                                                   

ম‍্যাচের সেরা হন বাংলার অধিনায়ক নরহরি। এরপর ১৩ জানুয়ারি ছত্তিশগড় ও ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলবে বাংলা। তবে বাংলা দুরন্ত ছন্দে থাকলেও আত্মতুষ্টির ভয় পাচ্ছেন কোচ বিশ্বজিৎ। সন্তোষ ট্রফির ক্রীড়াসূচি থেকে মাঠ সমস্যা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার কোচ। এ দিনের খেলা সকাল সাড়ে আটটায় দেওয়া প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘স্কুল গেমসে এ রকম সকাল সাড়ে আটটায় খেলা দেওয়া হয় বলে শুনেছি। সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টে যা সূচি করা হয়েছে, তাতে ভাল ফুটবল কীভাবে সম্ভব সেটা বুঝতে পারছি না।’ বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: মেয়ের জন্মদিন কাটাতে মুম্বইয়ে কোহলি, বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছেই নেমে পড়বেন ম্যাচে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget