এক্সপ্লোর

মুম্বইয়ের সপ্তম ব্যাটসম্যান হিসেবে নজির, রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ত্রিশতরান সরফরাজ খানের

কয়েকদিন আগেই বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারিও রঞ্জি ট্রফিতে ত্রিশতরান করেন।

মুম্বই: রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩০১ রান করে অপরাজিত থাকলেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। তিনি মুম্বইয়ের সপ্তম ব্যাটসম্যান হিসেবে রঞ্জি ট্রফিতে ত্রিশতরানের নজির গড়লেন। সুনীল গাওস্কর, সঞ্জয় মঞ্জরেকর, ওয়াসিম জাফর, রোহিত শর্মা, বিজয় মার্চেন্ট ও অজিত ওয়াডেকরের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন সরফরাজ। জাফর রঞ্জি ট্রফিতে দু'বার ত্রিশতরান করেছেন। এক্ষেত্রে তিনিই একমাত্র ব্যাটসম্যান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬২৫ রান করে উত্তরপ্রদেশ। উইকেটরক্ষক উপেন্দ্র যাদব ২০৩ রানে অপরাজিত থাকেন। শতরান করেন আকাশদীপ নাথ (১১৫)। বড় রান তাড়া করতে নেমে একসময় ১২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। সেই জায়গা থেকে সিদ্ধেশ লাড (৯৮) ও আদিত্য তারেকে (৯৭) নিয়ে পাল্টা লড়াই করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন সরফরাজ। মুম্বই ৭ উইকেটে ৬৮৮ রান করার পর ম্যাচ ড্র হয়ে যায়। এর আগে উত্তরপ্রদেশের হয়েই খেলতেন সরফরাজ। গত মরসুমের শেষদিক থেকে তিনি মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন। এবার প্রাক্তন দলের বিরুদ্ধেই ত্রিশতরান করলেন এই ব্যাটসম্যান। কয়েকদিন আগেই বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারিও রঞ্জি ট্রফিতে ত্রিশতরান করেন।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget