এক্সপ্লোর

Sarfaraz Khan: মৌনতা ভেঙে নির্বাচকদের পাল্টা খোঁচা, কী বললেন সরফরাজ?

IND vs WI: মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারকে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলেও সুযোগ দেননি নির্বাচকরা। বিশেষ করে গত ৩ মরসুমে রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম থাকা সত্ত্বেও।

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও বারবার জাতীয় দল থেকে ব্রাত্য থেকে গিয়েছেন তিনি। তাঁর হয়ে গলা ফাটিয়েছেন স্বয়ং সুনীল গাওস্করের মত কিংবদন্তিও। এবার সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের খোঁচা দিলেন সরফরাজ খান। মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারকে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলেও সুযোগ দেননি নির্বাচকরা। বিশেষ করে গত ৩ মরসুমে রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম থাকা সত্ত্বেও। নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমারের মত তরুণদের সুযোগ দিলেও সরফরাজকে এবারও ব্রাত্য রেখেছেন। আর এরপরই সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তরুণ। 

সরফরাজ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপস স্টোরিতে দিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পরিসংখ্যান। ২০১৯-২০ মরসুমে ১৫৪ গড়ে ৯২৮ রান করেছিলেন সরফরাজ। এরপর ২০২২-২৩ রঞ্জি মরসুমে ৬ ম্যাচ খেলে মোট ৫৫৬ রান করেছেন সরফরাজ। ৯২.৬৬ গড়ে রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি করেছেন। তার আগের মরসুমে ১২২.৭৫ গড়ে ৯৮২ রান করেছেন সরফরাজ। গত মরসুমে ৪টি সেঞ্চুরি করেছেন। সর্বমোট ঘরোয়া ক্রিকেটে ৩৭ ম্যাচে ৩৫০৫ রান করেছেন ৭৯.৬৫ গড়ে। মোট ১৩টি শতরান হাঁকিয়েছেন তিনি এখনও পর্যন্ত। 


Sarfaraz Khan: মৌনতা ভেঙে নির্বাচকদের পাল্টা খোঁচা, কী বললেন সরফরাজ?

সরফরাজের পাশে গাওস্কর

এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''সরফরাজ রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। শেষ তিন মরসুমে ১০০-র ওপর গড়ে রান করেছে ও। আর কী দরকার সরফরাজকে নিজেকে প্রমাণের জন্য। একাদশে নাই জায়গা হতে পারে। অন্তত টেস্ট দলে তো সুযোগ পেতে পারত ও। যদি সরফরাজের মত প্লেয়ারকে সুযোগ না দেওয়া হয়, তবে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্টে চালু রাখার কোনও মানেই হয় না। রঞ্জি বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের তুলনায় আইপিএলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি করে।''

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হয়েছিলেন। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয় চেতেশ্বর পূজারাকে। আর সেটাই মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। তিনি বলেন, 'ওকে কেন দল থেকে বাদ দেওয়া হল? কেন দলগত ব্যর্থতায় কেবল ওকেই কাঠগড়ার দাঁড় করানো হচ্ছে? ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে নিঃস্বার্থভাবেকাজ করে গিয়েছে। ওর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি সমর্থক নেই, যারা ওর হয়ে গলা ফাটাবে, সেই কারণেই কি ওকে বাদ দেওয়া হল? আমি তো বুঝেই উঠতে পারছি না। কীসের ভিত্তিতে ওকে দল থেকে বাদ দেওয়া হল এবং বাকিরা যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেওয়া হল? আজকাল তো নির্বাচক কমিটির প্রধান মিডিয়ার সামনে কিছু বলেনও না। আমি কিছুই বুঝতে পারছি না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget