এক্সপ্লোর

Mohammed Shami PC: মাইলস্টোন স্পর্শ করেই প্রয়াত বাবাকে স্মরণ, কী বললেন শামি?

Mohammed Shami PC: ২০০ তম উইকেট পাওয়ার পর অভিনব সেলিব্রেশন করতে দেখা যায় শামিকে (shami)। ২ হাত আকাশের দিকে তুলে ধরতে দেখা গেল। কিন্তু কেন? নিজেই সেই খোলাসা করেছিলেন শামি।

সেঞ্চুরিয়ন: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পঞ্চম পেস বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় বোলারদের মধ্যে তিনি ১১ নম্বর যিনি ২০০ উইকেট নিয়েছেন। আর এই মাইলস্টোন (milestone) স্পর্শ করার পরই প্রয়াত বাবাকে স্মরণ করলেন বাংলার এই পেসার। ২০০ তম উইকেট পাওয়ার পর অভিনব সেলিব্রেশন করতে দেখা যায় শামিকে। ২ হাত আকাশের দিকে তুলে ধরতে দেখা গেল। কিন্তু কেন? নিজেই সেই খোলাসা করেছিলেন শামি। তিনি বলেন, ''ওই সেলিব্রেশনটা আমার বাবাকে উৎসর্গ করে। ২০১৭ সালে উনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আমার সাফল্যে যাবতীয় কৃতিত্ব আমার বাবার। আমি জানি বাবা আমার সঙ্গে সবসময় রয়েছেন।''

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির জেরে ভেস্তে যাওয়ার পর তৃতীয় দিনের শুরুর কিছুক্ষণের মধ্যে বুমরাহের ডান গোড়ালিতে মোচড়ের জেরে কিছুটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেই অবস্থায় শামি ভারতীয় দলের পেস ব্যাটন হাতে তুলে নিয়ে সেঞ্চুরিয়নের পিচে আগুন ছোটালেন। মোট পাঁচ উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ২০০ টেস্ট উইকেট  শিকারের নজিরও গড়ে ফেললেন শামি। এইডেন মার্করাম, কিগান পিটারসন, অর্ধশতরানকারী টেম্বা বাভুমা (Temba Bavuma), ওয়াইডেন মুল্ডার ও কাগিসো রাবাদা (Kagiso Rabada) শামির আগুনে পেসে সাজঘরের পথ ধরেন। জসপ্রীত বুমরাহ চোট পাওয়ার আগে দুটি, শার্দুল ঠাকুর (Shardul Thakur) দুটি এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) একটি উইকেট নেন।

শামি আরও বলেন, ''আমি শুধু ভাবছিলাম দলের জন্য যতটা করতে পারব, সেটাই ভাল। পাঁচ উইকেট শিকার করতে পারাটা সত্য়িই খুব ভাল। আমি টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেছি, এটি একটি চমৎকার এবং গর্বিত অনুভূতি। আমি যখন টেস্টে ১০০ উইকেট নিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম আমি কিছু অর্জন করেছি। ২০০ উইকেট পাওয়ার পর মনে হচ্ছে আরও ভাল পারফর্ম করতে পেরেছি। আমি শুধু দলের হয়ে পারফরম্যান্স চালিয়ে যেতে চাই। আপনি আপনার ক্রিকেটকে যত বেশি উপভোগ করেন, ততই আমার পারফরম্যান্স আরও বেরিয়ে আসে।''

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget