এক্সপ্লোর

‘অজান্তেই আর্যভট্টকে শ্রদ্ধা জানিয়েছিলাম’, মজাদার ট্যুইটে নিজেকেই ট্রোল করলেন সহবাগ

মাঠের মতো সোশ্যাল মিডিয়াতেও বর্ণময় মেজাজেই থাকেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ধরনের মন্তব্য অনুরাগীদের নজর কাড়ে। আর হাস্যরসের মিশেল ঘটিয়ে ট্যুইট করার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার।

নয়াদিল্লি: মাঠের মতো সোশ্যাল মিডিয়াতেও বর্ণময় মেজাজেই থাকেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ধরনের মন্তব্য অনুরাগীদের নজর কাড়ে। আর হাস্যরসের মিশেল ঘটিয়ে ট্যুইট করার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। এবারও এমন একটা ট্যুইট করেছেন, যেখানে নিজেকেই কটাক্ষ করেছেন তিনি। ২০১১-র ইংল্যান্ড সফরে নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মজাদার ওই ট্যুইট করেছেন সহবাগ। ওই সিরিজে একটি টেস্টও জিততে পারেনি ভারত। সিরিজে বীরুর ব্যাটে ছিল রানের খরা। ২০১১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের তাঁর দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। এই ঘটনাকে বলা হয় কিং পেয়ার। সহবাগের ট্যুইট- ‘আট বছর আগে আজকের দিনেই ২ দিনের যাত্রায় ইংল্যান্ডে পৌঁছে ১৮৮ ওভার ফিল্ডিংয়ের পর বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে আমি কিং পেয়ার করেছিলাম। অনিচ্ছাকৃতভাবেই আর্যভট্টকে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। সাফল্যের সম্ভাবনা যেখানে শূন্য, সেখানেই কী করতে পারেন? এমনটা মনে হলে তাই-ই করুন’। সিরিজের প্রথম দুটি টেস্টে খেলেননি সহবাগ। চার ম্যাচের সিরিজে তৃতীয় টেস্টে খেলেছিলেন তিনি। কিন্তু দলে ফেরাটা একেবারেই সুখকর হয়নি তাঁর। প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেননি সহবাগ। জেমস অ্যান্ডারসনের বলে আউট হন তিনি। ওই টেস্টে ভারত ২২৪ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড অ্যালেস্টার কুকের ২৯৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৭১০ রানের পাহাড় খাড়া করে। দ্বিতীয় ইনিংসে ভারত ২৪২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ইনিংস ও ২৪১ রানে ম্যাচ জেতে। ভারত ওই সিরিজে ৪-০ হেরে গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
ENG vs IND: লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?
লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?
ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget