এক্সপ্লোর

T20 World Cup 2022: কুলদীপের বিশ্বকাপের জাতীয় দলে প্রত্য়াবর্তন কী সম্ভব? এগিয়ে ২ ক্রিকেটার

Kuldeep Yadav: কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি শিবিরে যোগ দিতেই পুরনো ছন্দের কুলদীপকে (Kuldeep Yadav) পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে রয়েছেন।

মুম্বই: আইপিএলের দারুণ পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তরুণ এই লেগস্পিনার এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলছিলেন। ২১ উইকেটও ঝুলিতে পুরে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি শিবিরে যোগ দিতেই পুরনো ছন্দের কুলদীপকে (Kuldeep Yadav) পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন কুলদীপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ কুলদীপের জন্য। কিন্তু বোর্ডের নির্বাচকমণ্ডলীর সূত্র বলছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার একমাত্র কারণ যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইয়ের উপস্থিতি।

কুলদীপের রাস্তা কতটা কঠিন?

নির্বাচকমণ্ডলীর তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''অবশ্যই কুলদীপের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়াটা একটু কঠিন হতে পারে। ওকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। আইপিএলে অবশ্যই দারুণ পারফর্ম করেছে কুলদীপ। কিন্তু চাহাল ও বিষ্ণোইও দুর্দান্ত খেলেছে। তাই অবশ্যই কুলদীপের পথটা কিছুটা কঠিন।''

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকরা বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। তার বদলে কে এল রাহুলের নেতৃত্ব একেবারে তরুণ একটি দল খেলতে নামবে প্রোটিয়াদের বিরুদ্ধে, এমন বলাই যায়। সেই দলে রয়েছেন কুলদীপ। আবার যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইও রয়েছেন। জাতীয় দলের জার্সিতে একটা সময় ছিল যখন কুলদীপ ও চাহাল মিলে ২ জনেই প্রতিপক্ষের ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরাতেন। কুল-চা জুটিকে অনেকদিন ধরেই আর একসঙ্গে দেখা যায় না।

বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কুলদীপের আগে অবশ্যই রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের নামও ভেসে আসবে। তাই দক্ষিণ আফ্রিকা সফর থেকে প্রতিটি ম্যাচই নিজের কেরিয়ার বাঁচানোর ম্যাচ হিসেবে দেখতে হবে কুলদীপকে ও দুর্দান্ত পারফরম্যান্স করতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget