এক্সপ্লোর

Inter Miami: আবারও মেসি সঙ্গে একদলে, সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন বুস্কেতস

Sergio Busquets: ইন্টার মায়ামির হয়ে দুই বছরের চুক্তিতে সই করেছেন সার্জিও বুস্কেতস।

মায়ামি: গত মরশুম শেষেই বার্সেলোনার সঙ্গে সার্জিও বুস্কেতসের (Sergio Busquets) চুক্তি শেষ হয়েছে। তারপর যে তিনি ইন্টার মায়ামিতে (Inter Miami) খেলবেন, তা আগেই জানা গিয়েছিল। ইন্টার মায়ামিতে এ মরশুমে আবার লিওনেল মেসিও (Lionel Messi) যোগ দিয়েছেন। এবার বুস্কেতসও সরকারিভাবে মায়ামির ক্লাবের হয়ে সই করলেন। এক বর্ণময় সন্ধ্যায় মেসি ও বুস্কেতস, উভয়কেই নতুন ইন্টার মায়ামি খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হয়। 

এতদিন পর্যন্ত বুস্কেতস নিজের গোটা কেরিয়ারই কাতালান ক্লাবের জার্সিতে খেলেছেন। বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবলার বার্সেলোনার হয়ে ৭১৯টি ম্য়াচ খেলেছেন। বার্সার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন মেসি ও বুস্কেতস। জিতেছেন বহু ম্যাচ, খেতাব। এবার ইন্টার মায়ামির হয়েও ফের একবার সেই জুটিকে একসঙ্গে খেলতে দেখা যাবে। দুই বছরের চুক্তিতে মার্কিন ক্লাবের হয়ে সই করেছেন ৩৪ বছর বয়সি বুস্কেতস। নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন তিনি। গত বছর বার্সেলোনার হয়ে ইন্টার মায়ামির বিরুদ্ধে খেলার সময়ই যুক্তরাষ্ট্রের ক্লাব বেশ প্রভাবিত করেছিল তাঁকে, জানান বুস্কেতস।

তিনি বলেন, 'এটা আমার জন্য এক বিশেষ সুযোগ যার জন্য আমি মুখিয়ে রয়েছি। ইন্টার মায়ামির সঙ্গে এই নতুন সফর শুরু করতে আমি মুখিয়ে রয়েছি। গত বছর যখন বার্সেলোনার হয়ে এখানে খেলতে এসেছিলাম, তখনই এই ক্লাব বেশ প্রভাবিত করেছিল আমাকে। আমি এবার এই ক্লাবের হয়েই খেলব। এই ক্লাব যে লক্ষ্যে পৌঁছে দিতে, কাঙ্খিত সাফল্য এনে দিতে আমি আগ্রহী।'

 

বুস্কেতসকে সই করানোর বিষয়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, 'সার্জিওর মতো দক্ষতাসম্পন্ন একজনকে ইন্টার মায়ামির হয়ে সই করাতে পেরে আমরা খুবই খুশি। ও সর্বকালের অন্যতম সেরা বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। ওর মতো করে খেলা বোঝার ক্ষমতা খুব কমজনেরই আছে। সার্জিও একজন নেতা যিনি বহু খেতাব জিতেছেন। ওর মতো একজন বিশ্ববন্দিত প্রতিভাকে আমাদের দলের হয়ে খেলতে দেখার জন্য আমরা ভীষণই আগ্রহী।' 

প্রসঙ্গত, ইন্টার মায়ামিতে পাঁচ নম্বর জার্সি পরে বুস্কেতসকে খেলতে দেখা যাবে। আর মেসি তাঁর চিরপরিচিত ১০ নম্বর জার্সি পরেই আবারও একবার ক্লাব ফুটবলে মাঠে নামবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget