এক্সপ্লোর

Serie A: জয় দিয়ে মরসুম শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসি মিলান, রুদ্ধশ্বাস ম্যাচ জিতল ইন্টারও

Inter Milan: গত মরসুমের রানার্স আপ ইন্টার মিলানের হয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচে মাত্র দুই মিনিটেই গোল করেন রোমেলু লুকাকু। লিসের বিপক্ষে ২-১ ম্যাচ জেতে ইন্টার।  

মিলান: গত মরসুমেই বহু বছর পর ইতালিয়ান সিরি এ খেতাব এসেছিল এসি মিলানের (AC Milan) ঘরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে নতুন মরসুমের আগে গত বছরের থেকে বেশ কিছু বদল ঘটেছিল। তবে শুরুটা বেশ দাপুটে জয় দিয়েই করল মিলান। ৪-২ স্কোরলাইনে উডিনেজেকে হারাল তারা।

ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই মন মতো করেনি মিলান। মাত্র দুই মিনিটের মাথায় রড্রিগো বেকাও উডিনেজেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে দেন। তবে ভিএআরের সহায়তায় নয় মিনিট পরেই পেনাল্টি পায় মিলান। সেই পেনাল্টি থেকে লেফট-ব্যাক থিও হার্নান্ডেজ গোল করে মিলানকে সমতায় ফেরান। তার তিন মিনিট পরেই ম্যাচে লিডও নিয়ে নেয় মিলান, সৌজন্যে আন্তে রেবিচ। দারুণ ফিনিশিংয়ের উদাহরণ দিয়ে তিনি মিলানের দ্বিতীয় গোলটি করেন। 

প্রথমার্ধে পিছিয়ে পড়েও উডিনেজে লড়াই চালিয়ে যায় এবং ম্য়াচে রোমাঞ্চের কিন্তু কোনও অভাব হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লড়াইয়ের প্রতিদানও পেয়ে যায় উডিনেজে। অ্যাডাম মাসিনা ডাইভ করে দুরন্ত হেডারে উডিনেজের হয়ে স্কোর ২-২ করেন। তবে মিনিটের ব্যবধানে ভাগ্য যে সম্পূর্ণ বদলে যায়, এই ম্যাচে মাসিনা তার একবারে যোগ্য উদাহরণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই থিওর পাস ভুল করে ক্লিয়ার করতে গিয়ে তিনি ব্রাহিম ডিয়াজের দিকে বাড়িয়ে দেন। কার্যত ফাঁকা গোলে ট্যাপ-ইন করে মিলানকে পুনরায় ম্য়াচে এগিয়ে দিতে কোনও ভুল করেননি ডিয়াজ।

ডিয়াজ দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফর্ম করেন। তাঁর নাছোড় মনোভাবের জেরেই মিলান চতুর্থ গোলটিও পায়। ৬৮ মিনিটে রবার্তো পেরেইরা ওপর চাপ সৃষ্টি করে উডিনেজের গোলের কাছেই বল ছিনিয়ে নেন ডিয়াজ। তারপর তাঁর বাড়ানো লো পাস থেকেই রেবিচ ম্যাচে নিজের দ্বিতীয় এবং মিলানের চতুর্থ গোলটি করেন। এই গোলের পরেই মিলানের জয় কার্যত সুনিশ্চিত হয়ে যায়। ম্যাচের ফলাফল মিলানের পক্ষে ৪-২ হলেও, উডিনেজে কিন্তু ফলাফলের থেকে অনেক ভাল পারফর্ম করেছে এই ম্যাচে।

জয় পেল ইন্টার, আটালান্টা

মিলানের পরের ম্যাচ আটালান্টার (Atalanta) বিরুদ্ধে  অগাস্ট। আটালান্টাও এই সপ্তাহে নিজেদের ম্যাচ জিতেছে। তারা রাফায়েল টলুই এবং অ্যাডামোলা লুকম্যানের গোলে ২-০ ব্যবধানে সাম্পডোরিয়াকে মাত দেয়। মিলানের চিরপ্রতিদ্বন্দ্বীও গত মরসুমের রানার্স আপ ইন্টার মিলানও (Inter Milan) নিজেদের ম্যাচে জয় পেয়েছে। ইন্টারের হয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচেই মাত্র দুই মিনিটে গোল করেন রোমেলু লুকাকু। তাদের প্রতিপক্ষ লিসের হয়ে কেসে ৪৮ মিনিটে সমতা ফেরালেও, ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডেন্জিল ডামফ্রিজের গোলে ২-১ ম্যাচ জেতে ইন্টার মিলান।  

আরও পড়ুন: হতাশাজনক ড্রয়ে মরসুম শুরু বার্সার, চার গোল দিল ম্যান সিটি, আর্সেনাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget