এক্সপ্লোর

Shakib Al Hasan Ban: মাঠে অভব্য আচরণ, জানেন কী শাস্তি হতে চলেছে শাকিবের?

সূত্রের খবর, ঢাকা প্রিমিয়ার লিগের আম্পায়ারদের কমিটি শাকিবের চার ম্যাচের নির্বাসনের সুপারিশ করেছে।

ঢাকা: মাঠে অভব্য আচরণ করায় এবার বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন শাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁকে চার ম্যাচ নির্বাসিত করা হতে পারে। সূত্রের খবর, ঢাকা প্রিমিয়ার লিগের আম্পায়ারদের কমিটি শাকিবের চার ম্যাচের নির্বাসনের সুপারিশ করেছে। তবে শাকিবের ক্লাব মহমেডান স্পোর্টিংয়ের কর্তারা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দরবার করবেন। জানাবেন, কেন শাকিবের মতো একজন ক্রিকেটার মেজাজ হারাতে কার্যত বাধ্য হয়েছিলেন।

ঘটনাটি শুক্রবারের। বেনজির বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে লাথি মেরে স্টাম্প ভেঙে দিয়েছিলেন শাকিব। পরে আবার মেজাজ হারিয়ে উইকেটই উপড়ে ফেলেন। প্রতিপক্ষ কোচের সঙ্গে কার্যত হাতাহাতি, আম্পায়ারের সঙ্গে তর্ক, কিছুই বাদ যায়নি। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমা চান শাকিব।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর উগ্র আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তীব্র সমালোচনায় মুখর নেটিজেনরা। অনেকেই তাঁর শাস্তির দাবি করেছিলেন। ঠিক কী হয়েছিল শুক্রবার? ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং বনাম আবাহনীর মধ্যে ম্যাচ চলছিল। পঞ্চম ওভারে বল করছিলেন মহমেডানের শাকিব। ব্যাট করছিলেন আবাহনীর মুসফিকুর রহমান। শাকিবের একটি বল মুসফিকুরের প্যাডে লাগে। শাকিবরা এলবিডব্লিউয়ের আবেদন জানালে আম্পায়ার সেটা নাকচ করেন। তখনই মেজাজ হারিয়ে নন স্ট্রাইকিং জোনের স্টাম্পে লাথি মারেন শাকিব। তারপর আম্পায়ারের সঙ্গে তাঁকে উত্তেজিত হয়ে তর্ক করতে দেখা যায়। এই ঘটনা নিয়ে জলঘোলা চলার ফাঁকেই তিনি আরও একটি বিতর্কে জড়ান। বৃষ্টির জন্য আম্পায়ার খেলা বন্ধ করে দিলে ফের ক্ষোভ উগড়ে দেন শাকিব। তখন ষষ্ঠ ওভারের পাঁচ বল হয়েছে। কিন্তু আম্পায়ারের খেলা বন্ধ করার সিদ্ধান্ত পছন্দ হয়নি মহমেডান অধিনায়কের। ক্ষিপ্ত শাকিব মিড অন থেকে দৌড়ে এসে তিনটি স্টাম্প তুলে নিয়ে আছাড় মারেন মাটিতে!

এরপর ড্রেসিংরুমে ফেরার সময়ে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। প্রায় হাতাহাতি হয়ে যায় দুজনের। জানা গিয়েছে, আবাহনীর সমর্থকেরা শাকিবকে কোনও খারাপ মন্তব্য করায়, শাকিবও হাত নেড়ে ইঙ্গিতে উত্তর দেন। সুজন যা দেখে ভেবেছিলেন, তাঁকে ইঙ্গিত করছেন শাকিব। তিনিও পাল্টা তেড়ে যান। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চান। লেখেন, 'দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের আয়োজক, সকলের কাছে ক্ষমা চাইছি। আশা করছি ভবিষ্যতে এরকম আচরণ আর কখনও করব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget