এক্সপ্লোর

একদিনের ম্যাচে শামি আর আমাকে আরও দায়িত্ব নিতে হবে, বলছেন উমেশ

নাগপুর: সংক্ষিপ্ত ওভারের ম্যাচে ভারতীয় দলে নিয়মিত জায়গা পেতে গেলে সিনিয়র বোলার হিসেবে ডেথ ওভারে আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে বলে মনে করছেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের আগে তিনি বলেছেন, ‘বেঙ্গালুরুতে অপ্রত্যাশিত হারের পরেও দলের মনোবল ভাল জায়গাতেই আছে। আমার মনে হয়, বেঙ্গালুরুর ম্যাচে আমরা ১৫-২০ রান বেশি দিয়েছি। (মহম্মদ) শামি আর আমি অনেকদিন পরে খেললাম। তবে আমরা দু’জনেই সিনিয়র বোলার। দল আমাদের কাছ থেকে যেটা চায়, সেটাই আমাদের করতে হবে। ডেথ ওভারে আমাদের আরও দায়িত্ব নিতে হবে।’ উমেশ আরও বলেছেন, ‘আমি একদিনের ম্যাচের বদলে টেস্ট খেলতে বেশি পছন্দ করি। টেস্টে পরিকল্পনা কার্যকর করার জন্য বেশি সময় পাওয়া যায়। পাঁচ দিন ভিন্ন পরিবেশ-পরিস্থিতি থাকে। আমি এই চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এর ফলে বোলার হিসেবে নিখুঁত ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ পাওয়া যায়। তাই টেস্ট খেলার সুযোগ পেয়ে আমি খুশি। একদিনের ম্যাচে পরিকল্পনা কার্যকর করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না। তবে কেরিয়ারের এই সময়ে এসে আমার পক্ষে কোনও একটা ফর্ম্যাট বেছে নেওয়া সম্ভব নয়। সুযোগ পেলে যে কোনও ফর্ম্যাটে খেলতে হবে আমাকে।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল উমেশকে। প্রায় এক মাস পরে বৃহস্পতিবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টিম ম্যানেজমেন্ট যেভাবে পেসারদের বিশ্রাম দেওয়ার নীতি নিয়েছে, তাতে খুশি উমেশ। তাঁর মতে, এর ফলে পেসাররা চোট-মুক্ত থাকতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget