এক্সপ্লোর

T20 World Cup: 'বিশ্বকাপের মাঝেই শামির অভাব টের পাবে ভারতীয় দল', কে বললেন?

mohammed shami: রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। চোট সারিয়ে দলে ফিরেছেন দলের তারকা পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফিরেছেন হর্ষল পটেল (Harshal Patel)। কিন্তু জায়গা পাননি অভিজ্ঞ মহম্মদ শামি। আর এতেই নির্বাচক কমিটির সিদ্ধান্তে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ক্যাঙ্গারুর দেশে বাউন্সি পিচে শামিকে কেন নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চেতন শর্মার নির্বাচক কমিটিকে যেখানে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে সেখানে এবার শামি ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

শামি ইস্যুতে কী বললেন প্রসাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড দেখার পর প্রসাদের বক্তব্য, ''বিশ্বকাপের স্কোয়াড দেখে আমি খুব একটা অবাক হইনি। তবে আমি শামিকে দেখতে চেয়েছিলাম এটা ঠিক। ওঁর কাছে অতিরিক্ত পেস রয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে যা ভীষণ দরকার। যদি হর্ষল, অর্শদীপ ও ভুবনেশ্বরকে আপনারা দেখেন, তবে তাঁরা কিন্তু কেউই অতিরিক্ত গতি সম্পন্ন বোলার নন। একমাত্র বুমরার কাছে কিছুটা পেস রয়েছে। তবে হ্যাঁ, বাকি তিনজনের বৈচিত্র্য রয়েছে বোলিংয়ে। আমি বুঝতে পারছি যে নির্বাচকরাও বুঝতে পারেনি যে কার জায়গায় শামিকে রাখবে, তা ভেবে। কারণ গত ১ বছরের প্রত্য়েকেই নিজেকে প্রমাণ করেছে আন্তর্জাতিক স্তরে।''

বিশ্বকাপে নতুন জার্সি রোহিতদের

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের দেখা যাচ্ছে নতুন জার্সির ওপরে পুলওভার চাপিয়ে কথা বলতে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে ভিডিওটিতে যা আভাস, তাতে গাঢ় নীল নয়, বরং একটু হাল্কা নীল রংয়ের জার্সি পরে মাঠে নামবেন রোহিত-কোহলিরা।

ওপেনার পন্থকে দেখতে চান জাফর

ভারতের স্কোয়াড দেখে ওয়াসিম জাফর ট্যুইট করেছেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে পন্থের (ঋষভ পন্থ) সেরাটা দেখা যাবে যদি ও ইনিংস ওপেন করে। সবচেয়ে বড় কথা, রোহিত চার নম্বরে ব্যাট করতে পারে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এম এস রোহিতকে ওপেনার হিসাবে খেলিয়ে এটাই করেছিল। বাকিটা ইতিহাস। এবার রোহিতের পালা পন্থকে নিয়ে একই পদক্ষেপ করার। কে এল, পন্থ, বিরাট, রোহিত ও স্কাই (সূর্যকুমার), ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার প্রথম পাঁচ'।

সেরা শিরোনাম

Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget