এক্সপ্লোর
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলুক, চাইছেন ওয়ার্ন
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের চারটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা।

নয়াদিল্লি: এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। এই সফরে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দেখতে চাইছেন কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন। তাঁর ট্যুইট, ‘আমি আগেও বলেছি, আগামী মরসুমে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দেখতে চাই। আমি চাই ব্রিসবেন, পারথ, অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচ, মেলবোর্ন ও সিডনিতে খেলা হোক। আশা করি বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে।’
I’ve said this before-but how good would a 5 test match series between Aust & India be next season. Bris Perth Adelaide D/N Melb & Syd. I hope both the BCCI & CA make it happen. Scheduling is not an excuse @BCCI @cricketcomau @imVkohli @tdpaine36 @SGanguly99
Agree followers ??
— Shane Warne (@ShaneWarne) January 13, 2020
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের চারটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা। এর মধ্যে একটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলারও কথা বিরাট কোহলির দলের। ভারতের অধিনায়ক জানিয়েছেন, দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে তাঁর আপত্তি নেই। তবে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে কি না, সেটা এখনও জানা যায়নি। আরও পড়ুন























