এক্সপ্লোর

Sharath Kamal: ধারাবাহিকতার অপর নাম শরথ! সিঙ্গাপুর ওপেনে ইতিহাস গড়লেন তারকা ভারতীয় প্যাডলার

Singapore Open 2024: সিঙ্গাপুর ওপেনে ওমার আসারকে ১১-৪, ১১-৮, ১২-১০ স্কোরলাইনে হারালেন শরথ কমল।

সিঙ্গাপুর: বয়স ৪০-র গণ্ডি পার করেছে, তাও শরথ কমলের (Sharath Kamal) দৌরাত্ম্য অব্যাহত। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2024) শেষ আটে পৌঁছেই ভারতীয় হিসাবে ইতিহাস গড়ে ফেললেন তারকা প্যাডলার। পুরুষদের সিঙ্গেলসে হারালেন তাঁর থেকে ব়্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা, মিশরের ওমার আসারকে। তাও আবার স্ট্রেট গেমে।  

ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ৮৮ নম্বর পুরুষ সিঙ্গেলস প্যাডলার শরথ এই টুর্নামেন্ট জুড়েই স্বপ্নের ফর্মে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি বিশ্বের ১৩ নম্বর প্যাডলার, স্লোভেনিয়ার ডার্কো জর্গিচকে হারিয়েছিলেন। এবার তিনি বিশ্বের ২২ নম্বর প্যাডলারকে হারালেন। তিন গেমেই আগাগোড়া দাপট দেখান ভারতীয় তারকা। ম্যাচের স্কোর শরথের পক্ষে ১১-৪, ১১-৮, ১২-১০। এই জয়ের সুবাদেই তৈরি হল ইতিহাস। প্রথম ভারতীয় হিসাবে ডব্লিউটিটি গ্র্যান্ড স্ম্যাশ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শরথ। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পথ বেছে নিয়েছিলেন শরথ। ওমারকে থিতু হওয়ার কোনও সুযোগই দেননি শরথ। তাঁর ফোরহ্যান্ড টপ স্পিন এবং ব্যাকহ্যান্ড উইপফ্ল্যাশগুলি ম্যাচজুড়েই প্রতিপক্ষকে চাপে ফেলে। জবাবে ওমারের কাছে ব্লক এবং প্রতিআক্রমণ বাদে খুব বেশি কিছু করার বিকল্প ছিল না। প্রথম দুই গেমে শরথ সহজেই জয় পেলেও, তৃতীয় গেমে অবশ্য তাঁকে বেশ ঘাম ঝরাতে হয়। তিনি এক সময় ৪-৮ পিছিয়েও পড়েছিলেন। তবে লড়াই করে ম্যাচ ৮-৮ করেন ভারতীয় শাটলার।

এরপর স্কোরলাইন ১০-১০ থাকার সময় দুরন্ত এক ফোরহ্যান্ড মারেন। পরের পয়েন্টে ওমারের রিটার্ন নেটে লাগে। ঐতিহাসিক জয় পান শরথ। ভারতীয় প্যাডলারের ক্ষেত্রে এর আগের দুই সিঙ্গাপুর ওপেন একেবারেই ভাল কাটেনি। দুইবারই তিনি প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। চলতি টুর্নামেন্টেও শরথের ব়্যাঙ্কিংই শেষ আটে যাওয়া খেলোয়াড়দের মধ্যে সবার পিছনে। 

ঐতিহাসিক জয়ের পর শরথ বলেন, 'আমি সত্যি বলতে স্ট্রেট গেমে জিতব এমনটা কিন্তু ভাবিনি। ৩-০ নয়, ম্য়াচ আরও হাড্ডাহাড্ডি হবে বলে মনে হয়েছিল। আমি বেশ ভাল সার্ভিস করছিলাম এবং রিটার্নও ভাল করছিলাম। তৃতীয় গেমে একটু ছন্দটা ভাঙে। আমি বেশিই তাড়াহুড়ো করছিলাম। তবে আমি জিততে পেরে খুশি।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন শামি, কী বার্তা দিলেন ভক্ত-অনুরাগীদের? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget