এক্সপ্লোর

Indian Squad of T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অক্ষরের বদলি শার্দুল, নেট বোলার ভেঙ্কটেশ, আবেশ

Indian Squad of T20 WC: প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল যে হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে ঢুকে পড়তে পারেন তিনি। কিন্তু তা নয়। অক্ষর পটেলের বদলি হিসেবে ঢুকে পড়লেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। 

মুম্বইঃ বিশ্বকাপের স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিলেন। এবার মূল দলে ঢুকে পড়লেন শার্দুল ঠাকুর। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল যে হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে ঢুকে পড়তে পারেন তিনি। কিন্তু তা নয়। অক্ষর পটেলের বদলি হিসেবে ঢুকে পড়লেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তারকা পেসার। 

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা দিয়েছে এবারের আইপিএলে অক্ষর পটেলকে। অন্যদিকে শার্দুল ঠাকুর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। আগে অক্ষর স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন শার্দুল, অন্যদিকে প্রথম ১৫ সদস্যের দলে ছিলেন অক্ষর। কিন্তু এবার শার্দুলকে প্রথম পনেরোতে সুযোগ দেওয়া হল অক্ষকে বাদ দিয়ে। বুধবার বিসিসিআইয়ের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে অক্ষরকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবে রাখা হচ্ছে দীপক চাহার ও শ্রেয়স আইয়ারের সঙ্গে। তবে কেন এমনটা করা হল তা নিয়ে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। 

এই মুহূর্তে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন শার্দুল। ধোনির দলের তারকা পেস বোলার দলের সর্বাধিক উইকেট শিকারি এবারের টুর্নামেন্টে। মোট ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ১৮ উইকেট তুলে নিয়েছেন। ভারতীয় দলে ৩ ফর্ম্যাটেই হঠাৎ করেই বোলিং বিভাগের তারকা হয়ে উঠেছেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে যে ভারতীয় দল সিরিজ জিতেছিল, সেই দলেরও অংশ ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট, আইপিএলে ভাল পারফর্মের পুরস্কার স্বরূপ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডেও এবার ঢুকে পড়লেন ভারতীয় দলের 'লর্ড' শার্দুল। 

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন হল। আগেই বলা হয়েছিল যে ১৩ অক্টোবর ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচিত হবে। দেই মতো এদিন দুপুরে বিসিসিআইয়ের তরফে এই জার্সি প্রকাশ করা হল। বিসিসিআইয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাদের নতুন জার্সি গায়ে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget