এক্সপ্লোর

পছন্দের টিমই পেলেন শাস্ত্রী, ঘনিষ্ঠ ভরত অরুণই বোলিং কোচ

নয়াদিল্লি : টিম ইন্ডিয়ার নতুন নিযুক্ত হেড কোচ রবি শাস্ত্রী তাঁর পছন্দমতো স্টাফই পেলেন। বোলিং কোচ করা হল ভরত অরুণকেই। সহকারি কোচ হলেন সঞ্জয় বাঙ্গার। এস শ্রীধর ফিল্ডিং কোচ। শাস্ত্রী কোচ নিযুক্ত হওয়ার পরই তাঁর পছন্দের ভরতকে বোলিং কোচ হিসেবে চাইছিলেন। শাস্ত্রীকে বোর্ডের যে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) কোচ হিসেবে বেছে নিয়েছে সেই কমিটিই বোলিং কোচ হিসেবে জাহির খানের নাম সুপারিশ করেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষণকে নিয়ে গঠিত কমিটি বিদেশ সফরের সময় রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল। কিন্তু কোচ নির্বাচিত হওয়ার পরই এক সময়ের সতীর্থ ৫৪ বছরের ভরতকে বোলিং কোচ করার পক্ষে সওয়াল করেন। বোর্ডও তাঁর দাবি মেনে নিয়েছে। শাস্ত্রী যখন ভারতের টিম ডিরেক্টর ছিলেন তখনও বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ভরত। ১৯৮৬-তে ভারতের হয়ে অভিষেক ঘটেছিল ভরতের। মাত্র দুটি টেস্ট ও চারটি ওয়ান ডে খেলেই থমকে গিয়েছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। ছয় ম্যাচে তাঁর রয়েছে মাত্র ৫ উইকেট। এদিন শাস্ত্রীর সঙ্গে  বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ)-র বৈঠকের পর ভরতকে দু বছরের মেয়াদে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে হাজির ছিলেন বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না এবং সচিব অমিতাভ চৌধুরী। বোর্ডের ঘোষণার পর শাস্ত্রী বলেছেন, তাঁর মূল কোচিং টিম কেমন হবে, তা তাঁর কাছে পরিষ্কার। ভরত অরুণকে কোচ ঘোষণা করে আগের ঘোষণা থেকে ভোলবদল করল বোর্ড। এর আগে বোর্ড বোলিং কোচ হিসেবে জাহিরের নাম বলেছিল। পরে আবার ব্যাখ্যা দিয়ে বোর্ড জানিয়েছিল যে, বিদেশ সফরের জন্যই জাহিরের নিয়োগের কথা বলা হয়েছিল। এদিনও জাহির ও দ্রাবিড়কে নিয়ে ধোঁয়াশাই বজায় রাখল বোর্ড। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাস্ত্রীর কৌশলী জবাব, তাঁদের সময় পাওয়ার ওপরই বিষয়টি নির্ভর করছে। তাঁকে কোচ হিসেবে বেছে নেওয়ায় সৌরভদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন শাস্ত্রী।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget