এক্সপ্লোর

IND vs WI: সিরিজ জিতেই ধোনির রেকর্ডে ভাগ বসালেন ধবন

Shikhar Dhawan: ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল টিম ইন্ডিয়ার। আগামীকাল থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে নামবে ভারতীয় দল।

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টানা ৩ ম্য়াচ জিতে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আর সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই ব্যাটার হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড ভাগ বসালেন ধবন। তৃতীয় ওয়ান ডে ম্যাচে গতকাল ৭৪ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি। 

ধোনির কোন রেকর্ড ভাগ বসালেন ধবন?

ওয়ান ডে ক্রিকেটে নিজের ৩৮ তম অর্ধশতরান গতকাল পূর্ণ করেন শিখর ধবন। এশিয়ার বাইরে কোনও ভারতীয় ব্যাটার হিসেবে এই নিয়ে ২৯টি অর্ধশতরান পার করলেন বাঁহাতি এই ওপেনার। ধোনিও তাঁর কেরিয়ারে ওয়ান ডে ফর্ম্যাটে এশিয়ার বাইরে ২৯ টি অর্ধশতরান করেছিলেন। যদিও তালিকায় ধবনের আগে রয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন বিরাট কোহলি (৪৯), সচিন তেন্ডুলকর (৪৮), রাহুল দ্রাবিড় (৪২), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩৮) ও রোহিত শর্মা (৩৬)।

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ

প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডে-তে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে ওঠেন ভারতের নায়ক। তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল  টিম ইন্ডিয়া। 

ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে মাঠে নেমে সেই অর্থে রেকর্ড গড়ল ভারত। মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই দুই বছরের জেল হতে পারে নেমারের!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget