এক্সপ্লোর

Shikhar Dhawan: কোন জাদুবলে আইসিসি টুর্নামেন্টে এত সাফল্য, খোলসা করলেন শিখর ধবন

Shikhar Dhawan Aim: এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আগামী বছর দেশেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে ভাল পারফর্ম করাই পাখির চোখ ধবনের।

নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়ান ডে ছাড়া আর কোনও ফর্ম্যাটে খেলেন না শিখর ধবন (Shikhar Dhawan)। আইপিএলে পারফর্ম করলেও, জাতীয় টি-টোয়েন্টি দলে যে তাঁর আর জায়গা হবে না, তা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই নিজের মনোনিবেশই ওয়ান ডে ক্রিকেটের দিকেই দিচ্ছেন ধবন।

ধবনের লক্ষ্য

এ বছরের শেষের দিকে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতীয় দলের হয়ে সাম্প্রতিক অতীতে টি-টোয়েন্টি না খেলায়, শিখর যে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অঙ্গ হবেন না, তা একপ্রকার নিশ্চিত। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আগামী বছর দেশেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে ভাল পারফর্ম করাই পাখির চোখ ধবনের। নিজের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই কথাই সাফ জানিয়েও দিয়েছেন ধবন। তাঁর লক্ষ্য যত বেশি সম্ভব ম্যাচ খেলা যাতে ২০২৩ বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য তিনি নিজেকে ঠিকভাবে প্রস্তুত করতে পারেন।

ধবন বলেন, 'পরের বছরের ৫০ ওভার বিশ্বকাপই আমার আসল লক্ষ্য। ভারতের জন্য যতসম্ভব, ততগুলি ম্যাচ খেলতে এবং দলের জন্য ভাল পারফর্ম করতে আমি বদ্ধপরিকর। এর মধ্যে আইপিএলও আছে। তাই সেই টুর্নামেন্টেও আমি ভাল পারফর্ম করতে চাই। তবে এর পাশাপাশি আমি ঘরোয়া ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলিতেও অংশগ্রহণ করতে চাই যাতে নিজেকে ম্যাচ ফিট রাখতে পারি।'

আইসিসি টুর্নামেন্টে সাফল্য

বিশ্বকাপ হোক বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ধবন কিন্তু বরাবরই আইসিসির টুর্নামেন্টেগুলিতে ভাল পারফর্ম করে এসেছেন। এতদিনে এর পিছনের আসল রহস্যও খোলসা করলেন তিনি। আইসিসির টুর্নামেন্টগুলিতে খেলা তিনি দারুণভাবে উপভোগ করেন বলেই জানান ভারতীয় ওপেনার ধবন। ধবন বলেন, 'আমি আইসিসি টুর্নামেন্টগুলিতে খেলা ভীষণভাবে পছন্দ করি। এই টুর্নামেন্টগুলিতে খেলে একটা আলাদারকমই তৃপ্তি হয়। অতীতে আমি এই টুর্নামেন্টগুলিতে ভাল পারফর্মও করেছি বটে। তবে আমি আর বাকি পাঁচটা টুর্নামেন্টের মতো করেই এইসব টুর্নামেন্টের প্রস্তুতি নিই। ভারতীয় দলের হয়ে খেললে চাপ তো থাকবেই। তবে অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে সেই চাপটা এখন সামলাতে শিখে গিয়েছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি ঘাবড়ে যাই না।' 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে জিতবে কোন দল? রাখঢাক না করে সাফ জানিয়ে দিলেন পন্টিং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget