এক্সপ্লোর

T20 WC, Indian Squad: সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক, তবুও বিশ্বকাপ স্কোয়াডে নেই ধবন, চাহাল

T20 WC, Indian Squad: ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ দলে জায়গা পেয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করা ধবন ও চাহালের না থাকা অনেককেই অবাক করে দিয়েছে। 

মুম্বই : বিশ্বকাপের দলঘোষণায় নিঃসন্দেহে বড় চমক বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চার বছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেলেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ দলে জায়গা পেয়েছেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করা ধবন ও চাহালের না থাকা অনেককেই অবাক করে দিয়েছে। 

শিখর ধবনের জন্য সময়টা একদমই ভাল যাচ্ছে না। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয়েছে। স্ত্রী আয়েশার সঙ্গে ৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডেও জায়গা পাননি। কিন্তু ২০১৮ সালের পর থেকে একমাত্র সীমিত ওভারের ফর্ম্যাটেই খেলে আসছেন ধবন। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই খেলতে গিয়েছিল ভারতীয় দল। রোহিত শর্মা বিশ্বকাপে প্রথম ওপেনার হিসেবে কনফর্ম ছিলেন। লড়াই ছিল দ্বিতীয় ওপেনারের জায়গার জন্য। সেখানেই ধবনকে টেক্কা দিয়ে দলে জায়গা করে নিলেন রাহুল ও ঈশান কিষাণ। 

যুজবেন্দ্র চাহাল গত কয়েক বছরে ভারতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে এক নম্বর স্পিনার। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারিও তিনি। ৪৯ ম্যাচে ৬৩ উইকেট ঝুলিতে রয়েছে তাঁর। শেষবার শ্রীলঙ্কা সফরেও দলে ছিলেন ডানহাতি এই লেগস্পিনার। কিন্তু তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি দলে। 

টি২০ বিশ্বকাপের জন্য গতকালই ঘোষিত হয়েছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এ বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।

 

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget